
বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগ। গৃহবধূকে হেনস্থা গ্রামের মাতব্বরদের। প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে গৃহবধূর মাথা ন্যাড়া করে কালি লেপে দিল গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার চৌষা গ্রামে। সূত্র মারফত জানা গিয়েছে, চৌষা গ্রামের এক গৃহবধূ প্রতিবেশী এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। সোমবার গৃহবধূ তাঁর প্রেমিক দেবাশীষ মণ্ডলের বাড়িতে যায়। এরপরেই গ্রামবাসীরা তাঁকে ধরে ন্যাড়া করে কালি মাখিয়ে দেয়।
এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার থানার পুলিস। নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, গত কয়েকদি আগেই স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ন্যানা করে দিয়েছিল গ্রামেরই মাতব্বরেরা। এবারও ঠিক এভাবেই গ্রামের মাতব্বরদের দাদাগিরি দেখা গেল রাজ্যে।
সূত্র : আজকাল



