জাতীয়

মহারাষ্ট্রে ঢুকতে গেলে করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া বাধ্যতামূলক

মহারাষ্ট্রে ঢুকতে গেলে করোনা টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া বাধ্যতামূলক - West Bengal News 24

করোনা নিয়ে খুবই কঠোর রাজ্য। কীভাবে করোনার তৃতীয় ঢেউ আটকানো যায় সেই চেষ্টা চলছে মহারাষ্ট্রে। এবার আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উদ্ধবের সরকার। এবার থেকে বাইরের রাজ্য থেকে বিমান কিংবা সড়ক কিংবা রেলপথে মারাঠা ভূমে ঢুকতে গেলেই বাধ্যতামূলকভাবে দেখাতে করোনার দুটি ভ্যাকসিনের সার্টিফিকেট। দুটি টিকার ডোজ নিলেই তবে ছাড় মহারাষ্ট্রের প্রবেশে।

নইলে ২৪ ঘণ্টার আগের আরটিপিসির নেগেটিভ রিপোর্ট লাগবে। আর দুটির কোনওটাই না হলে নিজের খরচে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূল বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উদ্ধবের সরকারের তরফে। করোনার গ্রাফ ফের বাড়ছে মহারাষ্ট্রে। আজই একদিনে ডেল্টা প্লাসে মৃত্যু হয়েছেন তিনজনের, যার মধ্যে একজন মুম্বই-এর বাসিন্দা। তাই এই সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার।

এদিন মহারাষ্ট্র সরকারের তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে লকডাউন না থাকায় বিভিন্ন রাজ্য থেকে ভিড় বাড়তে শুরু করেছে মহারাষ্ট্রে। এও জানা গিয়েছে যারা করোনার একটি ডোজ নিয়েছেন, তাদের আবার মহারাষ্ট্রে গিয়ে করোনার বাকি দ্বিতীয় ডোজ নিতে হবে ১৪ দিনের মধ্যে। নইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রের মধ্যেই সবচেয়ে ভয়ানক অবস্থা হয়েছে করোনায়। প্রথম কিংবা দ্বিতীয় করোনার উভয় ঢেউতেই ভেঙে পড়েছে সেরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। মৃত্যু হয়েছে বহু লোকের। তাই তৃতীয় ঢেউ আটকাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

কিন্তু এর মাঝেই খেলা দেখাচ্ছে করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাস। যার কামড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। চিন্তা বাড়িয়েছে করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসে মারা গিয়েছে করোনার দুটি ডোজ নেওয়া ব্যক্তিও। মারাঠাভূমে আপাতত ৬৫ টি ডেল্টা প্লাস করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button