মে মাস থেকেই এনডিএ-র দরজা খুলবে মেয়েদের

আগামী বছর থেকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মেয়েরা। জানা গেছে ২০২২ সালের মে মাসে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ তে ভর্তি পরীক্ষায় বসতে পারবেন এবার মেয়েরাও। এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এতদিন মহিলাদের সেনাবাহিনীতে চাকরি পাওয়ার একমাত্র উপায় ছিল শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ।
সেনা একাডেমিতে মেয়েদের পরীক্ষায় বসার অনুমতি ভারতীয় সেনা না দেওয়ায় পিছিয়ে পড়া মানসিকতাসম্পন্ন বলে কটাক্ষ করেছিল আদালত। ২০২২ সালের মে মাসে পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। শীর্ষ আদালতের সরকার জানিয়ে দিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে তত্পর সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন : লটারি জিতে রাতারাতি কোটিপতি অটোচালক!
মে মাসে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে মেয়েদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে চাইছে সরকার। ইতিমধ্যেই একটু স্টাডি গ্রুপ তৈরি করা হয়েছে। সর্বসম্মতভাবে মহিলাদের জন্য পাঠ্যসূচী এবং ট্রেনিংয়ের রূপরেখা তৈরি করা হচ্ছে বলেও জানা গেছে। ২০২২সালের মে মাসের মধ্যে যাতে মেয়েদের পরীক্ষা সুষ্ঠুভাবে হয় তার জন্য তৈরি হচ্ছে নির্দেশিকা।
সূত্র: প্রথম কলকাতা



