বিনোদন

গ্রেফতার নিয়ে মুখ খুললেন সোনাক্ষী

গ্রেফতার নিয়ে মুখ খুললেন সোনাক্ষী - West Bengal News 24

সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে গ্রেফতারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু দিন আগে একটি সংস্থার পক্ষ থেকে এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কী তবে তাকে গ্রেপ্তার করা হলো? তা নিয়েই চলছে নানা জল্পনা।

তবে দাবাং তারকা নিজেই এবার সব জল্পনার অবসান ঘটালেন ইন্সটাগ্রামে এক পোস্ট দিয়ে।

ইন্সটাগ্রামে তিনি লিখেন, ‘বন্ধুরা, আমি জানি কিছু ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে আমিই ছিলাম। কিন্তু এটিই সম্পূর্ণ সত্য নয়। আমি শিগগিরই সবকিছু বিস্তারিত জানাবো।’

সোনাক্ষীর এই বক্তব্য কোনো সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভিডিওটি প্রকাশ করার বিষয়টিকেই ইঙ্গিত করছে।

ভাইরাল হওয়া ভিডিওতে একটি সোনালী গাউনে দেখা যায় সোনাক্ষী সিনহাকে। এ সময় আচমকাই তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের পরই তিনি চিৎকার করে বলতে থাকেন, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে? কী করেছেন তিনি?

আরও পড়ুন ::

Back to top button