রাজ্য

রাস্তায় কাটালেন রাত, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে এখনও অবস্থান টেট-উত্তীর্ণদের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাস্তায় কাটালেন রাত, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে এখনও অবস্থান টেট-উত্তীর্ণদের - West Bengal News 24

সারারাত রাস্তাতেই কাটিয়ে দিলেন তাঁরা। তবু নিজেদের দাবি থেকে সরতে নারাজ টেট চাকরিপ্রার্থীরা। সল্টলেক করুণাময়ীর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে মঙ্গলবার সকালেও ধর্নায় বসে রয়েছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, পুলিশ অবস্থান তুলতে এলেও উঠবেন না। চাকরিতে নিয়োগ নিয়ে নিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার দুপুর ২টো থেকে বিক্ষোভ দেখাচ্ছেন ২০১৪ সালে টেট (প্রাথমিকে চাকরির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা) উত্তীর্ণ ‘নট ইনক্লুডেড’ প্রার্থীরা। উত্তীর্ণদের অবস্থান-বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন চত্বর। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। অভিযোগ, বহু আশ্বাস সত্ত্বেও, দেড় বছর ধরে আন্দোলন করেও প্রাপ্য চাকরি থেকে তাঁরা বঞ্চিত।

আরও পড়ুন :: বোর্ড থেকে কেন বাদ সৌরভ? মোদীর কাছে আইসিসি-র জন্য আবেদন ক্ষুব্ধ মমতা

এদিকে, বুধবার থেকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। এমন পরিস্থিতিতে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আগে তাঁদের নিয়োগপত্র দিতে হবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেটে ‘ব্যাপক দুর্নীতি’ হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা। বেআইনিভাবে প্রাথমিকে চাকরি পাওয়া ব্যক্তিদের অপসারিত করে মেধার ভিত্তিতে টেট-উত্তীর্ণ যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করার দাবি তুলেছেন তাঁরা।

চাকরিপ্রার্থীদের একাংশ বলেন, “২০২০ সালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছিলেন, প্রাথমিকে শিক্ষক পদে ২০ হাজার জনকে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে এক জনকেও নিয়োগপত্র দেওয়া হয়নি। শুধু আশ্বাসই পেলাম আমরা।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য