আন্তর্জাতিক

লটারিতে ২৫০ কোটি টাকা জিতেও স্ত্রীর কাছে গোপন রাখলেন যুবক!

লটারিতে ২৫০ কোটি টাকা জিতেও স্ত্রীর কাছে গোপন রাখলেন যুবক! - West Bengal News 24

ধনী হওয়ার আশায় মাঝেমাঝে লটারিতে নিজের ভাগ্য পরীক্ষা করতেন দক্ষিণ চীনের বাসিন্দা লি। কিন্তু সত্যিই যে এক দিন কপাল খুলে যাবে তা ভাবতেও পারেননি লি।

সম্প্রতি চীন সরকারের একটি লটারিতে বিপুল অঙ্কের টাকা পেয়েছেন লি। চীনা মুদ্রায় ওই অঙ্কের পরিমাণ প্রায় ২২ কোটি ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা ২৫০ কোটি টাকারও বেশি।

কিন্তু লটারিতে কোটিপতি হয়ে গিয়েও বাড়িতে টুঁ শব্দটি করেননি লি। পরিবারের সকলের কাছেই তিনি গোপন রেখেছিলেন লটারি জেতার কথা।

খেলাধুলার উন্নয়নের জন্য চীনা সরকার নিয়মিত ভাবে ওই লটারির আয়োজন করে থাকে। সম্প্রতি চীনের গুয়াংশি প্রদেশের নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতরে লটারিতে পাওয়া টাকা নিতে পৌঁছান লি।

নানিংয়ে লটারি আয়োজক সংস্থার দফতর থেকে লটারিতে পাওয়া পুরস্কার নেন লি। তার পরই জানাজানি হয়ে যায় লি’র কোটিপতি হওয়ার খবর।

কিন্তু, এত বড় খবরটা কেন স্ত্রী এবং সন্তানদের জানাননি লি? পুরস্কার হাতে পেয়ে তার উত্তর দিয়েছেন ওই লটারি বিজেতা।

সংবাদমাধ্যমকে লি বলেন, ‘‘আমি লটারি জেতার কথা স্ত্রী এবং সন্তানকে জানাইনি তার কারণ, এই খবর পেয়ে ওরা আত্মতুষ্টিতে ভুগতে পারে। এর ফলে ওরা হয়তো ভবিষ্যতে খাটুনির কথা ভুলে গিয়ে অলস হয়ে যাবে।’’ লটারিতে পাওয়া টাকার একটি বড় অংশ দান করেছেন লি।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য