কলকাতারাজ্য

পথ চলা শেষ হতে চলেছে কলকাতার ত্রিফলা বাতিস্তম্ভের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পথ চলা শেষ হতে চলেছে কলকাতার ত্রিফলা বাতিস্তম্ভের - West Bengal News 24

দশ বছরেই পথচলা শেষ করতে চলেছে কলকাতার ত্রিফলা বাতিস্তম্ভ। শুরু থেকেই এই বাতিস্তম্ভ নিয়ে নানা অভিযোগ ছিল বিরোধীদের। শহরের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ চুরি-বাতিস্তম্ভের ঢাকনা চুরির মতো একের পর এক অভিযোগ উঠে আসছিল। অবশেষে সেই বিতর্ককে সঙ্গী করেই যাত্রা শেষ হতে চলেছে ত্রিফলা বাতিস্তম্ভের আলো।

কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, দ্রুত অকেজো ত্রিফলা বাতিস্তম্ভগুলি সরিয়ে দেওয়া সবে। বসানো হবে এক স্তম্ভের আধুনিক আলো। মঙ্গলবার এই বিষয়ে বৈঠক করেন মেয়র পারিষদ (আলো) সন্দীপরঞ্জন বক্সী। মেয়র পারিষদের কথায়, ওই ত্রিফলা বাতিস্তম্ভগুলি খারাপ হলে আর নতুন করে তা সারানো হবে না।

বদলে বসানো হবে এক স্তম্ভের আধুনিক আলো। উল্লেখ্য, মূলত শহরকে সাজাতে ২০১২ সালে প্রায় ১২ হাজার ত্রিফলা বাতিস্তম্ভ বসানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন কলকাতা কর্পোরেশন। সেই সময় খরচ হয়েছিল প্রায় ২৭ কোটি টাকা। কিন্তু এরপরেই শুরু হয় বিতর্ক। দরপত্র ছাড়াই অনেক বেশি দামে ওই ত্রিফলা বাতিস্তম্ভগুলি কেনার অভিযোগ করেন বিরোধীরা। কর্পোরেশনের নিজস্ব অডিটে অনিয়ম ধরা পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। কর্পোরেশনের তৎকালীন ডিজি-কে সরানোর পর শুরু হয় বিভাগীয় তদন্ত।

পুরসভা সূত্রের খবর, ত্রিফলা বাতিস্তম্ভ বসানোর পরে শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই বাতি চুরির অভিযোগ আসতে থাকে। বসানোর প্রথম দু’বছরের মধ্যে প্রায় কুড়ি শতাংশ বাতি চুরি গিয়েছিল। এক ইঞ্জিনিয়ারের কথায়, ‘‘ত্রিফলা বাতিস্তম্ভের ঢাকনা ও বাতি চুরির অভিযোগ থামছিল না। পুলিশে অভিযোগ করেও কোনও কাজই হচ্ছিল না। এমনকী, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাও ঘটেছিল।’ তাই বর্ষার চার মাস ত্রিফলা বাতিস্তম্ভ বন্ধ ছিল।

কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের(CAG) রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায়, ওই বাতিস্তম্ভগুলি বসানোর নামে খরচ হয়েছে বাড়তি প্রায় আট কোটি টাকা। যদিও সেই বিতর্কের পরে কলকাতায় আর নতুন করে ত্রিফলা বাতিস্তম্ভ লাগানো হয়নি বলেই জানা যায়।

আরও পড়ুন ::

Back to top button