রাজ্য

এইট পাসেই প্রাথমিক স্কুলের শিক্ষক! ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব বিচারপতির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এইট পাসেই প্রাথমিক স্কুলের শিক্ষক! ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব বিচারপতির - West Bengal News 24

মাধ্যমিকও পাশ করেননি। আর এই যোগ্যতাকেই তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করছেন। আবার একাধারে তিনি ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির তালিকায় জুড়ল আরও এক নাম। তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ।

রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নিয়ে একাধিক তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব করেছেন তিনি। কোয়েনা দে নামে এক চাকরিপ্রার্থীর করা মামলায় এবার সশরীরে দেবজ্যোতি ঘোষকে কলকাতা হাই কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, নির্দেশ কার্যকর করতে বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি।

কোয়েনা দে-র অভিযোগ, যোগ্যতা এবং প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি। অথচ দেবজ্যোতি ঘোষের মতো অযোগ্যরা প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেয়েছেন। অথচ ওই তৃণমূল নেতার পাসপোর্ট নথিতে তিনি অষ্টম-নবম শ্রেণি পাস বলে উল্লেখ রয়েছে। উত্তর চব্বিশ পরগণার নীলিমা প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি।

শুধু তাই নয় এও অভিযোগ, সরকারি কর্মী হিসেবে বেতন পাওয়া সত্ত্বেও তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে মাসিক ১৭ হাজার টাকা করে পারিশ্রমিক নেন। যা নিয়ম বিরুদ্ধ। ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অত্যন্ত গুরুতর। এমনটাই মন্তব্য় করেছেন বিচারপতি।

আরও পড়ুন ::

Back to top button