রাজ্য

পুনরায় বাড়ছে শীতের দাপট, দিল্লির একাধিক এলাকায় শৈত্য প্রবাহের পরিস্থিতি, কুয়াশা কলকাতাতে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পুনরায় বাড়ছে শীতের দাপট, দিল্লির একাধিক এলাকায় শৈত্য প্রবাহের পরিস্থিতি, কুয়াশা কলকাতাতে - West Bengal News 24

গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) কাটতেই আবার ফিরছে শীতের দাপট। সোমবার থেকে বুধবার দিল্লি (Delhi) এনসিআর এবং একাধিক এলাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে৷ নূন্যতম তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে৷ এই এক দশকে এই নিয়ে এক মাসে ২ বার হল যখন এই প্রবল শৈত্যপ্রবাহ। এমনটাই জানিয়েছে মৌসম বিভাগের ওয়েদার অ্যালার্ট।

আইএমডি’র ওয়েদার আপডেট অনুযায়ী , আগামী ৫ দিনে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশে ((Uttar Pradesh) রাত ও সকালে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা ছেয়ে থাকবে৷ মৌসম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী , আগামী ১৭ -১৮ জানুয়ারি উত্তর পশ্চিম (North West) এবং মধ্য ভারত (Middle India) একাধিক এলাকায় নূন্যতম তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে৷

আইএমডি -র ওয়েদার আপডেট (Weather Update) অনুযায়ী , পশ্চিমি ঝঞ্ঝার কারণে ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি অবধি নিম্নতম তাপমাত্রা (Temparature) ধীরে ধীরে ৩- ৫ ডিগ্রি অবধি বৃদ্ধি পাবে৷ সমতল এলাকায় যদি নূন্যতম তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি পতন হয় এবং স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয়৷

আগামী ৫ দিনে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশে (Uttar Pradesh) রাত ও সকালে বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা ছেয়ে থাকবে৷ রাজস্থান, পঞ্জাব, হরিয়ানার একাধিক এলাকায় শৈত্যপ্রবাহ৷ আইএমডি-র এক আধিকারিক জানিয়েছেন , পশ্চিমি ঝঞ্ঝা -র থেকে মুক্তি পাওয়ার আগে অবধি দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা (Temparature) দুটিই স্বাভাবিকের থেকে নিচে থাকবে৷ এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও (South Bengal) থাকবে কুয়াশার দাপট বজায় থাকবে।

আরও পড়ুন ::

Back to top button