বর্ধমান

পূর্ব বর্ধমানে লরি ও ট্যাঙ্কারের সংঘর্ষে আহত তিন জন

পূর্ব বর্ধমানে লরি ও ট্যাঙ্কারের সংঘর্ষে আহত তিন জন - West Bengal News 24

একের পর এক সড়কদূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না পূর্ব বর্ধমানের। আজ ঘটলো আরেকটি সড়কদূর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল বহু সাধারণ মানুষ। বর্ধমানের নাদনঘটে লরি ও ট্যাঙ্কার এর মুখোমুখি সংঘর্ষ – আহত তিন জন।

ওই ট্যাঙ্কারের চালক ও লরির চালককে উদ্ধার করে নাদনঘাট থানার পুলিশ কালনা হাসপাতালে পাঠায়। ট্যাংকারটি কালনার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দূর্ঘটনা স্থলে এসে উপস্থিত হয় নাদনঘাট থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

জাতীয় সড়কে দুর্ঘটনার ফলে প্রবল যানজট তৈরি হয়। পুলিশ গিয়ে ক্রেন নিয়ে আসার ব্যবস্থা করে। ক্রেনের সাহায্যে ঘাতক ট্যাংকারটি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়।

তবে জাতীয় সড়কের উপর বারবার দুর্ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, ” এখানে রাস্তাটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। গাড়ি চলাচল ঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয় না।

আরও পড়ুন ::

Back to top button