বর্ধমান

পূর্ব বর্ধমানে কয়েক ভরি সোনা সহ গ্রেফতার চার

পূর্ব বর্ধমানে কয়েক ভরি সোনা সহ গ্রেফতার চার - West Bengal News 24

কয়েক ভরি সোনা সহ গ্রেফতার হল চারজন। গ্রেফতার করে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ।

জানা যায় ভাতারের আসমাতারা বেগম নামের গৃহবধূ কয়েকদিন বাড়িতে ছিলেন না, তিনি আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন, কর্মসূত্রে স্বামী থাকেন বাইরে আর সেই সুযোগে ঘটে চুরির ঘটনা।

গত ১৭ই অক্টোবর আসমাতারা বেগমের বাড়ির আলমারি ভেঙে নয় ভরি সোনা চুরি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাতার থানার পুলিশ তদন্ত শুরু করে।

জানা যায়, চুরির সময় আসমাতারা বেগমের বাড়ির পাশে কয়েকজন রাজমিস্ত্রি বাড়ি তৈরির কাজ করছিলেন। আর তখন থেকেই তাদের সন্দেহের তালিকায় রেখেছিলেন ভাতার থানার পুলিশ। পুলিশের পক্ষে নজর রাখা হচ্ছিল তাদের গতিবিধি।

অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, ৭৮ গ্রাম সোনা সহ দুটি হীরের টুকরো উদ্ধার। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন ::

Back to top button