ক্রিকেট

অন্যের ‘চুরি’ করা ব্যাটে ৫ ছক্কা মারেন রিঙ্কু ! বড় রহস্য ফাঁস!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অন্যের ‘চুরি’ করা ব্যাটে ৫ ছক্কা মারেন রিঙ্কু ! বড় রহস্য ফাঁস! - West Bengal News 24

ঐতিহাসিক ইনিংস অন্যের ‘চুরি; করা ব্যাটে খেলেছেন রিঙ্কু সিং।যার সখের ব্যাট নিয়ে যশ দয়ালকে পরপর ৫টি ছয় মেরেছেন রিঙ্কু সিং (Rinku Shing) সেই ব্যক্তিই ম্যাচ শেষে ফাঁস করেছেন এই রহস্য। ব্যাটটি আর কারও নয়, কেকেআর অধিনায়ক নীতিশ রানার।

নীতিশ রানা (Neetish Rana) বলেছেন,”এই ব্যাটটি দিয়েই তিনি আগের দুটি ম্যাচে ব্যাট করেছেন, ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন। রিঙ্কু (Rinku Shing) আগেই ব্যাটটা আমার কাছে চেয়েছিল। আমি দিতে চাইনি। কিন্তু ব্যাট করতে যাবার আগে কেউ ব্যাটটা রিঙ্কুকে এনে দেয়। তারপর ও যা করল এখন আর এই ব্যাট আর আমার নেই। রিঙ্কুর হয়ে গেছে।”

ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে গুজরাট টাইটানস। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া না খেলায় গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন রাশিদ খান। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন বিজয় শংকর। এছাড়া ৫৩ করেন সাই সুদর্শন ও ৩৯ রান করেন শুভমান গিল। রান তাড়া করতে ৩ উইকেটে ম্যাচ জেতে নাইটরা। কেকেআরের হয়ে ৪০ বলে ৮৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। এছাড়া ২৯ বলে ৪৫ করেন নীতিশ রানা (Neetish Rana)। আর শেষে রিঙ্কু সিং (Rinku Shing) ঝড়।

গুজরাট টাইটান্স ধরে নিয়েছিল জয় শুধু আর ৫ বলের অপেক্ষা। তবে একমাত্র রিঙ্কু সিংকে তখনও স্থির ও শান্ত দেখিয়েছে। ম্যাচ জেতার জন্য শেষ মরণ কামড়টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর আগামি ৫ বলে তৈরি হল নতুন ইতিহাস। যশ দয়ালকে পরপর ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেন রিঙ্কু সিং (Rinku Shing) ।

আরও পড়ুন ::

Back to top button