জাতীয়

শাশুড়ির মুখে পুত্রবধূর কামড়, ভিডিও ভাইরাল

শাশুড়ির মুখে পুত্রবধূর কামড়, ভিডিও ভাইরাল - West Bengal News 24

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চুলোর মুঠি ধরে একে অপরকে মারধর করলেন শাশুড়ি ও পুত্রবধূ। এ সময় শাশুড়ির মুখে কামড় দেওয়ারও অভিযোগ উঠেছে ওই পুত্রবধূর বিরুদ্ধে। সম্প্রতি গুজরাটের সুরাটে এমন ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়, অনেক দিন ধরে ওই পরিবারে সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল। তবে বগত কয়েক দিনে সেই ঝামেলা চরম আকার ধারণ করে।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির সোফায় বসেছিলেন শাশুড়ি। তার কাছেই পুত্রবধূ দাঁড়িয়ে ছিলেন। সম্পত্তি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে হঠাৎই ওই পুত্রবধূ তার শাশুড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। এরপর একে অপরের কান এবং চুলের মুঠি ধরে মারামারি শুরু করেন তারা।

উপস্থিত কয়েক জন তাদের মারামারি থামানোর চেষ্টা করেন। তবে তাতে কোনো লাভ হয়নি। মারামারির সময় ওই পুত্রবধূর তার শাশুড়ির মুখে কামড় দেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ব্যবহারকারী বিভিন্ন মন্তব্যও করেছেন। এদিকে, ইতোমধ্যেই থানায় হাজির হয়েছেন ভুক্তভোগী বৃদ্ধা।

আরও পড়ুন ::

Back to top button