টলিউড

প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর - West Bengal News 24

প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগৎ। মঙ্গলবার দীর্ঘ রোগভোগের পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন বাসন্তীদেবী।

পাশাপাশি কোলেস্টেরল, কিডনি ও হৃদ্‌রোগজনিত সমস্যাও ছিল। প্রায় ছয় মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে আইসিইউতে রাখা হয়, কিন্তু শেষপর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো শিল্পী মহলে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন।

বুধবার এক্স-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’

থিয়েটার মঞ্চ থেকে শুরু করে সিনেমার পর্দায় সমান সাফল্যের সঙ্গে কাজ করেছেন বাসন্তী চট্টোপাধ্যায়। ‘কাজ করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবিতেও কাজ করেছেন। ‘মঞ্জরী অপেরা’, ‘ঠগিনী’, ‘আলো’র মতো ছবিতে তাঁর অভিনয় ছিল উল্লেখযোগ্য। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে ‘বরণ’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘ভূতু’র মতো ধারাবাহিকে। গত বছরের শুরুর দিকে ‘গীতা এলএল বি’ সিরিয়ালের শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই ‘গীতা এলএল বি’-তেই শেষবার ক্যামেরার সামনে আসেন বাসন্তীদেবী।

আরও পড়ুন ::

Back to top button