ঝাড়গ্রাম

ভোটের সকালে খাবার খুঁজতে বুথে হাজির ‘রামলাল’

স্বপ্নীল মজুমদার

ভোটের সকালে খাবার খুঁজতে বুথে হাজির ‘রামলাল’ - West Bengal News 24

বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট শুরু হতেই খাবারের খোঁজে সেখানে হাজির হয় এলাকার পরিচিত হাতি ‘রামলাল’। হঠাৎ বিশাল এই হাতিকে বুথের সামনে দেখে ভোটার, ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

রামলাল অবশ্য কাউকে মারতে আসেনি। সে শান্তভাবে বুথের সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের ভেতর শুঁড় ঢুকিয়ে খাবার খুঁজছিল। কোনো খাবার না পেয়ে সে নিজের মনেই সেখান থেকে সরে যায়। পরে বনদফতরের কর্মীরা এসে তাকে জঙ্গলে পাঠিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন :: ‘২৩০ আসন পাবে তৃণমূল, বীরভূমেও সব সিট…’, ভোট দিয়েই তৃণমূলের ‘ম্যাজিক ফিগার’ নিয়ে আত্মবিশ্বাসী অনুব্রত

বনদফতর জানিয়েছে, হাতিটি বেশ বয়স্ক এবং কয়েকদিন আগেই অসুস্থ ছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে সে এখন মানিকপাড়া ও লোধাশুলি এলাকায় ঘুরে বেড়াচ্ছে। রামলাল সাধারণত মানুষকে আক্রমণ করে না, আর বয়সের কারণে সে খুব জোরে হাঁটতেও পারে না। তাই বড় কোনো বিপদ ছাড়াই মেটে এদিনের ভোট পর্ব।

আরও পড়ুন ::

Back to top button