জীবন যাত্রা

ডেটিংয়ে জড়তা কাটাতে চান ?

ডেটিংয়ে জড়তা কাটাতে চান ? - West Bengal News 24

অনেকেই রয়েছেন দেখলে মনে হয় একেবারে শাহরুখ খান। কিন্তু মেয়েদের সামনাসামনি গেলেই একেবারে গুটিয়ে যায়। মুখ দিয়ে যেন কোনও কথাই বের হয় না। তবে আপনি যতই হ্যান্ডসাম হোন না কেন মেয়েদের সামনে গিয়ে যদি ঠিকমত কথা বলতে না পারেন তাহলে স্মার্টনেস দিয়ে কোনও কাজ হবে না।

আপনার যদি এমন সমস্যা থাকে তাহলে সেটি দ্রুত কাটিয়ে ফেলুন। আসুন, এমন সমস্যা দূর করার জন্যে কতিপয় পরামর্শ জেনে নিই।

অনলাইন চ্যাটিং:
প্রথমেই মুখোমুখি কথা বলতে না চাইলে সাহায্য নিন অনলাইন চ্যাটিংয়ের। আড্ডা দিন, মন খুলে কথা বলুন, শেয়ার করুন ব্যক্তিগত কিছু বিষয়ও। অন্তত সামনাসামনি কথা বলার আত্মবিশ্বাসটা এতে চলে আসবে। দেখবেন জড়তা কেটে যাচ্ছে।

চাপ নিবেন না:
প্রথম যেদিন মুখোমুখি দেখা মানে ডেটিংয়ে যাবেন, সেদিন একদম অন্যজনকে ইমপ্রেস করার কথা ভাববেন না। মনে করুন আর পাঁচটা অন্য বন্ধুর মতোই একজন নতুন বন্ধুকে জানতে যাচ্ছেন আপনি।

স্বাভাবিক থাকুন:
নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করুন। অযথা সাজগোজ বা অতিরিক্ত হাত-পা ঠান্ডা হওয়া- এই দুই বিপরীতধর্মী অবস্থাই আপনার পক্ষে ক্ষতিকারক। তাই যথাসম্ভব নিজের স্বাভাবিকত্ব ধরে রাখুন।

অনুশীলন করুন:
আগে থাকতে একটু ঝালিয়ে নিন। আয়নার সামনে দাঁড়িয়ে কোনও কথা, কীভাবে বলবেন তার একটা রিহার্সাল দিয়ে নিন।

আগে মনোভাব বুঝুন:
প্রথম দিনেই গোলাপ ফুল নিয়ে ‘আই লাভ ইউ’ বললে আপনার সম্পর্ক কেঁচে যাবে। তাই ফার্স্ট ডেটিংয়ে চেষ্টা করুন, মেয়েটির মনোভাব বুঝে সেই মতো এগোতে।

প্রয়োজনে কারও সাহায্য নিন:
খুব বেশি নার্ভাস লাগলে কাছের কোনও বন্ধুর সাহায্য নিন। অবশ্য যদি তার আগে থেকে এ রকম অভিজ্ঞতা থাকে।

মেয়েটিকে কথা বলার সুযোগ দিন:
রিহার্সাল করেছেন বলেই নিজের কথা নিজেই বলে যাবেন, এমনটা করলে উল্টোদিকে বসা মেয়েটিও কিন্তু বিরক্ত হবে। তাকেও বলার সুযোগ দিন।

প্রশংসা করুন:
একদম ফর্মাল হাই হ্যালো, হাউ আর ইউ দিয়ে শুরু করে লুকিং কিউট-এর মতো প্রশংসাসূচক মন্তব্য করুন। আপনার ইমেজটা ভালো হবে।

সাহস করে প্রস্তাব দিন:
সাহস করে একদিন প্রপোজটা না হয় করেই ফেলুন। কী হবে। হয় সে না বলবে, অথবা উঠে চলে যাবে। পাবলিক প্লেসে আপনাকে ধরে তো আর মারবে না। তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিতে হবে যে, বেটার লাক নেক্সট টাইম।

পরামর্শগুলো কাজে লাগিয়ে দেখুন ফল পাবেন। তাছাড়া আপনার ভিন্ন কোনও পদ্ধতি থাকলে সেগুলো কাজে লাগাতে পারেন।

আরও পড়ুন ::

Back to top button