রাজ্যের ২০৭ জনের মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৪০ জনের বলছে স্বাস্থ্য দফতর !

ওয়েবডেস্ক : কলকাতা, গোটা রাজ্যে এখনও পর্যন্ত যত জনের মৃত্যু হয়েছে,তার মধ্যে মৃতের হার সবচেয়ে বেশি কলকাতায়। তবে আক্রান্ত ও মৃতের পাশাপাশি কলকাতায় সুস্থ হয়ে উঠার হারও বেশি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এক নজরে কলকাতার চিত্র- করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১,১২৬ জন।
এর মধ্যে মৃত্যু হয়েছে ১৪০ জনের। এই ১৪০ জনের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৮৮ জনের। কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৪১ জন। ফলে এই মূহুর্তে কলকাতায় অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৫ জন।
মৃতের দিক থেকে দ্বিতায় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানের মৃতের সংখ্যা ২৯। এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩১০ জন। অ্যাক্টিভ সংখ্যা ১৭৮। তৃতীয় স্থানে হাওড়া। তবে আক্রান্তের দিক থেকে দ্বিতীয়। এখানে মৃতের সংখ্যা ২৫ জন। এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়েছেন ১৩৪ জন। মোট আক্রান্ত ৪৮৪ জন। অ্যাক্টিভ সংখ্যা ৩২৫ জন।
এছাড়া দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২। হূগলিতে ৪ জন। কালিম্পং ১ জন ও দার্জিলিং এ এক জন। পশ্চিম বর্ধমানে কো মর্বিডিটির কারণে মৃত্যু ২, পূর্ব মেদিনিপুরে ১,মুর্শিদাবাদে এক জনের মৃত্যু। বৃহস্পতিবারের বুলেটিনে আরও প্রকাশ পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় মৃত ৯, আক্রান্ত ১১৭। মোট মৃতের সংখ্যা ২০৭ জন। এর মধ্যে করোনায় মৃত্যু ১৩৫ জনের। আর কো-মর্বিডিটির (অন্যান্য রোগভোগ) কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। মোট আক্রান্ত ২২৯০ জন।
এর মধ্যে অ্যাক্টিভ সংখ্যা ১,৩৮১ জন। এছাড়া করোনা রোগীদের সুস্থতার হার ৩০.৬৬%। ছাড়া পেয়েছেন ২১ হাজার ৭৯৪ জন।সরকারি কোয়ারেন্টাইনে রয়েছেন ৮ হাজার ১৪৬। হাসপাতালে ভর্তি ৫৮২জন। হোম কোয়ারেন্টাইনে ২৬ হাজার ৩৫৭। এছাড়া নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে ৫,০১০টি।
এখনও পর্যন্ত মোট ৫৭,৬৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে কোভিড হাসপাতাল রয়েছে ৬৮টি। রাজ্যে মোট ৮৫৭০টি বেড আছে বলেও জানা গেছে বুলেটিনে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
সুত্র: কলকাতা24×7



