খেলামডেলিং

বিয়ে সেরে ফেললেন যুজবেন্দ্র চহাল

বিয়ে সেরে ফেললেন যুজবেন্দ্র চহাল - West Bengal News 24

সাত পাকে বাঁধা পড়লেন যুজবেন্দ্র চহাল ও ধনশ্রী বর্মা। মঙ্গলবার গুরুগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার চহাল ও কোরিয়োগ্রাফার ধনশ্রীর বিয়ের অনুষ্ঠান হয়।

কর্মা লেক রিসর্টে বিয়ের অনুষ্ঠান শেষ হতেই চহাল তাঁর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। ধনশ্রী পরেছিলেন মেরুন লেহঙ্গা। চহাল সেজেছিলেন আইভরি শেরওয়ানি ও মেরুন পাগড়িতে।

বিয়ে সেরে ফেললেন যুজবেন্দ্র চহাল - West Bengal News 24

গত অগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর রোকা অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চহাল লিখেছিলেন, ”আমরা ‘হ্যাঁ’ বললাম।

আরও পড়ুন: গ্রেপ্তারের পর রায়নাকে নিয়ে যা বললো ম্যানেজমেন্ট

ধনশ্রী জানিয়েছিলেন, ”আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিয়ো দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি।

লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।”

 

সুত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button