টলিউড

টুম্পা সোনা গানে স্বস্তিকার নাচের ভিডিও ভাইরাল

টুম্পা সোনা গানে স্বস্তিকার নাচের ভিডিও ভাইরাল - West Bengal News 24

রাতের আসর জমাতে স্বস্তিকা মুখোপাধ্যায়ের জুড়ি মেলা ভার। এর আগেও বেশ কিছু পার্টিতে তিনি নেচেছেন। সেই নাচের ছবি বা ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। উপভোগ করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

আরও একবার তিনি মাতিয়ে দিলেন। মেয়ে অন্বেষার ২১তম জন্মদিনের পার্টির একের পর এক ছবি ও ভিডিও আপলোড করেছেন তিনি। ২৬ জানুয়ারি শেয়ার করেছিলেন ‘টিপ টিপ বরষা পানি’ গানে নাচের দৃশ্য। সেটি ভাইরাল হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

এবার তিনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ‘টুম্পা’ গানের সঙ্গে বিন্দাস নাচের ভিডিও। বন্ধুদের সঙ্গে নেচে ‘দুপুর ঠাকুরপো’দের বউদি জমিয়ে দিয়েছেন।

আরও পড়ুন : বলিউডের ১০০ কেজির হিরোইন এখন জিরোতে!

টুম্পা নাম যাদের, তাদের ডেডিকেট করেই এ ভিডিওটি শেয়ার করেছেন স্বস্তিকা। ভিডিওতে ডিজাইনার ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে ‘টুম্পা’ সাজানো হয়েছে। ঘোমটা দিয়ে তার সঙ্গে আবার ফুলশয্যার অভিনয়ও করেছেন স্বস্তিকা। বোনের সঙ্গে কোমর দুলিয়ে নেচেছেন আজোপা মুখোপাধ্যায়ও।

গত বছর কালীপুজোর অবসরে প্রকাশ্যে এসেছিল ‘রেস্ট ইন প্রেম’ সিরিজের ‘টুম্পা’ গানটি। পাঁচ কোটির বেশি মানুষ ইউটিউবে দেখে ফেলেছেন গানটি। মানুষের ঘরে-ঘরে, মুখে-মুখে, ফোনে-ফোনে এখনো বাজে এই গান।

অরিজিৎ সরকার পরিচালিত ইনডিপেনডেন্ট ওয়েব সিরিজের জন্য গানটি তৈরি করেছিলেন গীতিকার এবং গায়ক আরব দে। সায়ন, সুমনা, দীপাংশু অভিনীত গানের মিউজিক করেছিলেন অভিষেক সাহা। তারকাদেরও বেশ পছন্দ এই গান।

আরও পড়ুন ::

Back to top button