টলিউড

প্রচারে বেরিয়ে ‘পাওরি’ করলেন Nusrat Jahan? ভিডিও সংযুক্ত

প্রচারে বেরিয়ে ‘পাওরি’ করলেন Nusrat Jahan? ভিডিও সংযুক্ত - West Bengal News 24

টালিউডের তারকা অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। রাজনৈতিক ও অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়ে কম চর্চা হয়নি। তবুও তিনি নিজের মতোই চলেছেন।

সোশ্যাল মিডিয়া নুসরাতের জনসংযোগের অন্যতম প্রিয় প্ল্যাটফর্ম। এবার অ্যাকচুয়াল আর ভার্চুয়্যাল জনসংযোগ একেবারে মিলে মিশে একাকার হয়ে গেল। কারণ ভোট প্রচারে বেরিয়েও তৃণমূল সাংসদের ‘পাওড়ি’ ভিডিও ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে ‘নুসরাত জাহান ফ্যান ফরএভার’ পেজটি থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে- হলুদ সালোয়ার স্যুট পরে গাড়িতে করে হিঙ্গলগঞ্জ যাচ্ছেন নুসরত। তার সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষী এবং ব্যক্তিগত সচিব। আর সেখানেই মিষ্টি হেসে নুসরাত হিন্দিতে বলছেন, ‘এটা হিঙ্গলগঞ্জ। এটা আমাদের টিম। এই হচ্ছে আমাদের গাড়ি। আর আমাদের ‘পাওড়ি’ হচ্ছে।’

আরও পড়ুন : নববর্ষে প্রেমিকের শাড়ি পরার মজাই আলাদা : Solanki Roy

প্রসঙ্গত, কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে একজন মদ্যপান করে ঠিকমতো কথাই বলতে পারছিলেন না। ‘পার্টি’ না বলে পাওড়ি উচ্চারণ করেন তিনি। তারপর থেকেই মজা করে অনেককেই এভাবে উচ্চারণ করে ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে। এবার নুসরাতের মুখেও ‘পাওড়ি’ শব্দটি শোনা গেল। সূত্র- সংবাদ প্রতিদিন।

আরও পড়ুন ::

Back to top button