
পরকীয়ায় মত্ত স্বামী, ঘটনা জানতে পেরেই দীর্ঘদিন ধরেই চলছে সংসারে অশান্তি। যার জেরে নিজের স্বামীকে খুন করলেন গৃহবধূ, বাদ গেল না ছোট সন্তানও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের রানিনগর গ্রাম পঞ্চায়েতের মালডোবাতে।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা আশাদুল শেখ পাঁচ বছর আগে বিয়ে করেন বুলি খাতুন নামে এক মহিলাকে। কিন্তু সম্পর্ক পুরানো হওয়ায় বুলি খাতুনের সঙ্গে হয়ত সংসার করতে আর ভালো লাগছিল না আশাদুলের। কিছুদিন আগেই তাই নতুনগঞ্জের এক মহিলার সঙ্গে আলাপ হয় আশাদুলের।
জানা যায় সেই মহিলার সঙ্গেই সম্পর্ক গড়ে ওঠে আশাদুলের। সেই কথা জানতে বাকি থাকে না আশাদুলের স্ত্রীয়ের। সেই নিয়েই সংসারে নিত্যদিন অশান্তি বাঁধে। তাঁদের দু’জনের একটি ২ বছর ১০ মাস বয়সি একটি পুত্রসন্তানও ছিল। তবে বুলি বারবার বলত একদিন সকলে মিলেই বিষ খেয়ে মরবে।
আজ সকালে বুলি ঘুম থেকে না ওঠায় তাঁর শ্বাশুড়ি ডাকতে গিয়ে চক্ষুচড়ক গাছ হয়ে যায়। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে ছেলে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে, পুত্রবধূর গায়ে ইলেকট্রিক তার প্যাঁচানো, নাতির সাড়াশব্দ নেই। সেই দৃশ্য দেখে চেঁচামেচি শুরু করে বুলির শ্বাশুড়ি, সেই কারণেই প্রতিবেশীরা ছুটে আসে।
দ্রুত সকলকে হাসপাতালে নিয়ে গেলে স্বামী ও সন্তানকে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকেরা। আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি হয় বুলি, তারপরেই তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অনুমান বুলি প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বেহুঁশ করে, তারপরেই ভারী কোনও বস্তু দেয় খুন করে আর ছেলেকে শ্বাসরোধ করে মেরে ফেলে।
সুত্র : এই মুহুর্তে


