বর্ধমান

বীরভূম জেলার আদলে পশ্চিমবর্ধমানের আসানসোলে সারাবছর মিলবে হস্তশিল্পের সম্ভার

বীরভূম জেলার আদলে পশ্চিমবর্ধমানের আসানসোলে সারাবছর মিলবে হস্তশিল্পের সম্ভার - West Bengal News 24

বীরভূম জেলার আদলে এবার পশ্চিমবর্ধমানের আসানসোলেও সারা বছরজুড়েই পাওয়া যাবে হস্তশিল্পের সম্ভার। হস্তশিল্পীদের জন্য পুরসভা বাস স্ট্যান্ড, রাস্তার মোড়ে ছোট ছোট অস্থায়ী দোকান তৈরি করে দেবে।

সেখানেই সারা বছর বিক্রি হবে এই সমস্ত শিল্প সামগ্রী।স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানারকম হস্তশিল্প সামগ্রী তৈরি করে লাভের মুখ দেখছেন। কি

সারা বছর হস্তশিল্পের এই সমস্ত জিনিস হাতের কাছে পাওয়ার সুযোগ থাকে না মানুষের। এতে হস্তশিল্পীদেরও ক্ষতি হয়। সারা বছর বিক্রির সুযোগ না পেয়ে তাঁদের আয় কমে যায়।

সেই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিল আসানসোল পুরনিগম। হস্ত শিল্পের জিনিস বিক্রি করার জন্য অস্থায়ী স্টলের ব্যবস্থা করা হচ্ছে পুরনিগমের পক্ষ থেকে। এই অস্থায়ী স্টলগুলির নাম দেওয়া হয়েছে স্বয়ংসিদ্ধা।

বাসস্টপে,স্টেশন সংলগ্ন এবং অধিক জনবসতি পূর্ণ এলাকায় স্টলগুলো বসানো হবে। সেখানে বিভিন্ন সূক্ষ্ম হাতের কাজ থেকে শুরু করে নানা ধরনের খাবার জিনিসও পাওয়া যাবে। ফলে মানুষ যেমন হাতের কাছে হস্তশিল্পের নানা জিনিস পেয়ে যাবেন, তেমনই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও পাবেন বাড়তি লাভের সুযোগ।

আসানসোল পুরসভার পক্ষ থেকে কিছুদিন আগেই বাসস্ট্যান্ডের উপরের ঘর গুলি ছেড়ে দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

আরও পড়ুন ::

Back to top button