বর্ধমান

বিদ্যালয়ের আবেদনে সাড়া! তিনটি স্কুল পরিদর্শন করে উন্নতির আশ্বাস সাংসদের

বিদ্যালয়ের আবেদনে সাড়া! তিনটি স্কুল পরিদর্শন করে উন্নতির আশ্বাস সাংসদের - West Bengal News 24

স্কুলের পরিকাঠামোর উন্নতির জন্য জানানো হয়েছিল আবেদন। আবেদন পত্র গিয়েছিল বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়ার কাছে। অবশেষে সেই আবেদনে সাড়া দিয়েছেন সাংসদ। তিনি সাহায্য করার আশ্বাস দিয়েছেন। জানিয়েছেন, তাঁর পক্ষে যতটা সম্ভব, তিনি বিদ্যালয়গুলির পরিকাঠামগত উন্নয়নের জন্য সাহায্য করবেন।

একই সঙ্গে তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন। কথা বলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের সঙ্গে। পাশাপাশি বিদ্যালয়গুলির পরিকাঠামো গত উন্নয়নের আবেদনে সাড়া দিয়ে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন।

জানা গিয়েছে, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য বিদ্যালয়ের আবেদনে সাড়া দিয়ে কাঁকসার তিনটি বিদ্যালয় পরিদর্শন করেছেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এসএস আলুওয়ালিয়া।

কাঁকসার রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ, ত্রিলোক চন্দ্রপুর জড়িলাল উচ্চ বিদ্যালয় এবং কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। বিদ্যালয়ের পড়ুয়ারদের সঙ্গে কথা বলার পাশাপাশি, তাদের পড়াশোনার প্রতি উৎসাহ বাড়িয়েছেন সাংসদ। এ ছাড়াও তিনটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলে বিদ্যালয়ের পরিকাঠামো এবং পড়াশোনার মান উন্নত করার জন্য তিনি বৈঠক করেন।

সাংসদ এসএস আলুয়ালিয়া জানিয়েছেন, বিদ্যালয়ের পক্ষ থেকে বেশ কিছু আবেদন করা হয়েছিল। সেই কারণে তিনি বিদ্যালয়গুলি পরিদর্শন করেন। তিনটি বিদ্যালয় ঘুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলার পর, তিনি তাঁর পক্ষে যতটা সম্ভব উন্নয়ন করার প্রচেষ্টা করবেন বলে জানিয়েছেন। সাংসদের এই উদ্যোগ দেখে খুশি বিদ্যালয় গুলির পরিচালন কমিটির সদস্যরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য