পশ্চিম মেদিনীপুর

সাঁকরাইলে তল্লাশি চালিয়ে ১২০ লিটার চোলাই মদ ও মদ বানানোর উপকরণ উদ্ধার করলো আবগারি দপ্তর

সাঁকরাইলে তল্লাশি চালিয়ে ১২০ লিটার চোলাই মদ ও মদ বানানোর উপকরণ উদ্ধার করলো আবগারি দপ্তর - West Bengal News 24

রাজ্যে গ্ৰামাঞ্চল গুলিতে প্রায়শই দেখা যায় চোলাই মদের কারবার। এই চোলাই মদের ঠেক বন্ধ করতে এবং ঝাড়গ্রাম জেলাকে নেশামুক্ত করতে বিভিন্ন সময় আবগারি দপ্তর ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম গুলিতে আওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মানুষকে সচেতন করে থাকে।

চোলাই মদে মানুষের কতটা ক্ষতি তা নিয়ে নাটকের মাধ্যমে গানের মাধ্যমে মানুষকে সচেতন করে আসছে আবগারি দপ্তর। তারপরেও সাঁকরাইলের বেশকিছু গ্রামে চোলাই দেশী মদের ব্যবসা চলছে তা পরিষ্কার হয়ে গেল। গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম আবগারি দপ্তরের আই সি জয়ন্ত বোস এর নেতৃত্বে আবগারি দফতরের খড়গপুর ডিভিশনের সাঁকরাইল থানার অন্তর্গত পূর্ণাপানি, তুলশী বনি, বেনাগেড়িয়া, ধবাসোল সহ আরো অন্যান্য বেশকিছু তল্লাশি চালায়। তাতেই উদ্ধার হয় প্রচুর মদ।

বেশ কয়েক লিটার দেশী চোলাই মদ নষ্ট করে দেয়। সেই সঙ্গে নয়াগ্রাম আবগারি দপ্তরের আই সি জয়ন্ত বোস এর নেতৃত্বে সমস্ত গ্রামগুলিতে যৌথ অভিযান চালিয়ে মদ তৈরির উপকরণ উদ্ধার করার পাশাপাশি চোলাই মদের ঠেক গুলি ভেঙে দেওয়া হয়।

খড়্গপুর এক্সসাইজ ডিভিশন এর সহযোগিতায় আবগারি দফতরের কর্মীরা উদ্ধার করে ১২০ লিটার চোলাই মদ ও ২৮০০ লিটার চোলাই মদ বানানোর উপকরণ। এই অভিযানে গ্রামবাসীরা খুব খুশি। তবে চোলাই মদ তৈরির মালিকরা আবগারি দপ্তরের কর্মীরা গ্রামে যাওয়ার আগেই এলাকা থেকে পালিয়ে যায়। যার ফলে তাদের গ্রেফতার করা যায় নি। আগামী দিনে ও এই অভিযান অব্যাহত থাকবে বলে আবগারি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন ::

Back to top button