কর্ম সন্ধান

IB Recruitment 2023 : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চাকরির দারুণ সুযোগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

IB Recruitment 2023 : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চাকরির দারুণ সুযোগ - West Bengal News 24

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চাকরির দারুণ সুযোগ। ইন্টেলিজেন্স ব্যুরোর (IB Recruitment) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে মোট ৭৯৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মোট তিন ধাপে পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে জানানো হয়েছে, অনলাইনে এই শূন্যপদে আবেদন জানাতে হবে। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in- এ গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৩ জুন থেকে শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ জুন।

যারা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার পদে আবেদন জানাতে চান, তাদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত হতে হবে। ইলেকট্রনিক, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ,ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন শাখায় যারা স্নাতক, তারা এই পদে আবেদন করতে পারবেন।

অঙ্ক, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সে যারা স্নাতক, তারাও আবেদন করতে পারবেন। এই শূন্যপদে আবেদনের জন্য় ন্যূনতম বয়স ১৮ বছর ও সর্বাধিক ২৭ বছর হতে হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, থাকবে নেগেটিভ মার্কিংও। চারটি ভুল উত্তর দিলে এক নম্বর কাটা যাবে।

অনলাইন লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল এগজামিনেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই শূন্যপদে আবেদনের জন্য ৪৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। ৫০ টাকা এগজামিনেশন ফি-ও জমা দিতে হবে।

এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের গ্রেড-৪ অনুযায়ী বেতন দেওয়া হবে। অর্থাৎ ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার টাকা বেতন হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য