জাতীয়

২০ টি পদের জন্য আবেদন ৩ হাজার ! রাম মন্দিরে পুরোহিত হওয়ার জন্য হিড়িক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

২০ টি পদের জন্য আবেদন ৩ হাজার ! রাম মন্দিরে পুরোহিত হওয়ার জন্য হিড়িক - West Bengal News 24

২০ টি পদের জন্য আবেদনপত্র জমা পড়েছে ৩ হাজারের বেশি। অবাক হলেও এটাই সত্যি! সকলেই চান ভগবান শ্রী রামের আরাধনা করতে। অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আর দু-মাসও বাকি নেই। স্বাভাবিকভাবেই এবার রাম মন্দিরের পূজারি খোঁজার পালা শুরু।

ইন্টারভিউ নেওয়ার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যার মধ্যে রয়েছেন বৃন্দাবনের হিন্দু প্রচারের অন্যতম প্রধান মহন্ত জয়কান্ত মিশ্র ও অযোধ্যার দুই মহন্ত , মিথিলেশ নন্দিনী শরণ এবং সত্যনারায়ণ দাস। প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি , ২০২৪ তারিখে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে।

তারপর ২৩ জানুয়ারি , ২০২৩ তারিখ থেকে সর্বসাধারণের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে , রাম মন্দিরের পুরোহিতের জন্য প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ২০০ জনের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের ভিত্তিতেই ২০০ জনের মধ্য থেকে ২০ জনকে নির্বাচিত করা হবে। তবে ইন্টারভিউয়ের মাধ্যমে আবার ছাঁটাই করা হবে।

ইন্টারভিউ নেওয়ার জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ট্রাস্টের অন্যতম কর্ণধার গোবিন্দ দেব গিরি জানান, যাঁরা পুরোহিত পদের জন্য নির্বাচিত হবেন, তাঁদের বিভিন্ন পদে নিযুক্ত করে ৬ মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। যাঁরা নির্বাচিত হবেন না তাঁরাও প্রশিক্ষণে অংশ নিতে পারেন এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাবেন। পরবর্তী সময়ে ফের পুরোহিতের পদ সৃষ্টি হলে তাঁদের মধ্য থেকে ডাকা হতে পারে।

আরও পড়ুন ::

Back to top button