কলকাতা

রুবি-বেলেঘাটার মধ্যে পরীক্ষামূলক দৌড় শুরু হবে মেট্রোর? কবে দেখুন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রুবি-বেলেঘাটার মধ্যে পরীক্ষামূলক দৌড় শুরু হবে মেট্রোর? কবে দেখুন - West Bengal News 24

আগামী শনিবার থেকে রুবি-বেলেঘাটার মধ্যে পরীক্ষামূলক দৌড় শুরু হবে মেট্রোর। নিউ গড়িয়া-রুবি অংশে মেট্রো পরিষেবা শুরু হয়েছে তাও মাস দেড়েক হতে চলল। তবে তাতে যাত্রী বিশেষ হচ্ছে না। এবার এই লাইনেই বেলেঘাটা পর্যন্ত পরিষেবা বাড়ানোর জন্য একধাপ এগোলো কর্তৃপক্ষ।

গত ২৭ ফেব্রুয়ারি কমিশনার বিনীত কুমার গোয়েল লালবাজারে মিটিং ডেকেছিলেন। সেখানে আরভিএনএলকেও ডাকা হয়েছিল বলে খবর। কিন্তু তাদের কোনও প্রতিনিধি সেদিন হাজির ছিলেন না। ফলে ট্রায়াল রান শুরু হলেও এই অংশের জটিলতা না মেটা পর্যন্ত পরিষেবা শুরুর সম্ভাবনা নেই।

তবে ট্রায়াল রান মানেই যে যাত্রী পরিষেবা শুরু নয়, তা বিলক্ষণ জানেন তাঁরা। কারণ ইতিমধ্যেই এই অংশের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। একাধিক জায়গার কাজ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তারপর নিজেদের গাফিলতি ঢাকতে ট্রাফিকের উপর দায় ঠেলেছে মেট্রো কর্তৃপক্ষ। রেল সেফটি কমিশনার জানিয়েছেন, বেলেঘাটা স্টেশনে সিগন্যাল ওভারল্যাপ এবং ফুট ওভার ব্রিজের জন্য এই স্টেশনের সীমার বাইরে অতিরিক্ত ৯০ মিটার ভায়াডাক্ট নির্মাণ করতে হবে , যাতে যাত্রীরা বেলেঘাটা স্টেশনে নিরাপদে প্রবেশ করতে পারেন।

ব্যস্ত ইএম বাইপাস অতিক্রম করতে পারেন। কিন্তু ইএম বাইপাসে ‘ট্র্যাফিক ব্লক’-র অনুমতি না মেলায় সেই কাজ থমকে আছে। তথ্য দিয়ে বলা হয়, বাইপাসের একাধিক রাস্তায় ব্লক নিয়েও সময়ে কাজ শেষ করে না মেট্রো। ৬০ দিনের কাজ ১২৭ দিন পার করলেও শেষ করতে পারেনি তারা। সেজন্যয় বাইপাসে যাত্রীদের সমস্যাত হয়।

মেট্রোর অভিযোগ, পুলিশের সঙ্গে একাধিকবার বৈঠক করলেও ‘ট্র্যাফিক ব্লক’-র অনুমতি মেলেনি। তাই কাজও শুরু করা যাচ্ছে না। এমনকি গত ২৭ ফেব্রুয়ারি কমিশনার বিনীত কুমার গোয়েল লালবাজারে মিটিং ডেকেছিলেন। আগামী শনিবার থেকে রুবি-বেলেঘাটার মধ্যে পরীক্ষামূলক দৌড় শুরু হবে মেট্রোর। তবে নিউ গড়িয়া থেকে রুবি অংশে যেমন ছোটার তেমনই ছুটবে ট্রেন।

আরও পড়ুন ::

Back to top button