কলকাতা

রাতের শেষ মেট্রোর যাত্রীদের জন্য সুখবর মেট্রোর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kolkata Metro News : রাতের শেষ মেট্রোর যাত্রীদের জন্য সুখবর মেট্রোর - West Bengal News 24

রাতের শেষ মেট্রোয় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল। জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল। যদি পরে এই সিদ্ধান্ত কার্যকর করার কথাও জানিয়ে রাখল মেট্রো কর্তৃপক্ষ। রাতের যাত্রীদের কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দু’দিক থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়া হয়।

কিন্তু, তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ১০ টাকা গুনতে হত। সেই সিদ্ধান্তই আপাতত স্থগিত রাখল মেট্রো কর্তৃপক্ষ।

তবে পুনরায় ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে জানিয়ে রাখল তারা। এদিন সন্ধ্যায় মেট্রোর তরফে জানানো হল, অতিরিক্ত অর্থ আপাতত নেওয়া হচ্ছে না। তাই যে ভাড়া দিয়ে শেষ মেট্রোতে যাতায়াত করছিলেন যাত্রীরা, সেটাই আপাতত থাকছে।

আরও পড়ুন ::

Back to top button