টলিউড

এবার জিতের নতুন ছবির প্রযোজনায় রানা সরকার! ‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই টলিউডে নতুন গুঞ্জন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এবার জিতের নতুন ছবির প্রযোজনায় রানা সরকার! ‘ধূমকেতু’র সাফল্যের মাঝেই টলিউডে নতুন গুঞ্জন - West Bengal News 24

প্রেক্ষাগৃহে দাপিয়ে চলছে ‘ধূমকেতু’। বহু প্রতীক্ষার পর মুক্তি পাওয়া এই ছবিতে দেব ও শুভশ্রী জুটিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মুক্তির আগে প্রযোজক রানা সরকারই প্রতিশ্রুতি দিয়েছিলেন—‘ধূমকেতু’ আসবেই। এখন যখন ছবি বক্স অফিসে সাফল্যের সঙ্গে এগোচ্ছে, তখনই টলিউড মহলে শোনা যাচ্ছে নতুন আলোচনা—সুপারস্টার জিতের সঙ্গে নাকি এবার হাত মিলাচ্ছেন রানা সরকার।

কেন এতটা জল্পনা? সূত্র বলছে, সম্প্রতি জিতের অফিসে বৈঠকে বসেছিলেন জিত, রানা সরকার ও পরিচালক অরিন্দম শীল। তারপর থেকেই এই জুটি নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি। তবে শোনা যাচ্ছে, আপাতত প্রাথমিক আলোচনার স্তরেই রয়েছে পরিকল্পনা। ঠিক নতুন ছবি নিয়ে কাজ হচ্ছে নাকি অন্য কোনও উদ্যোগ, তাই নিয়েই কৌতূহল বাড়ছে সিনেপ্রেমীদের মধ্যে।

উল্লেখযোগ্য, এর আগে জিতের ছবি মুক্তির পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন রানা সরকার। এমনকী দর্শকদের জিতের সিনেমা দেখার আহ্বানও করেছিলেন তিনি। তাই এবার যদি জিত ও রানা সরকার একসঙ্গে কাজ শুরু করেন, তাহলে ‘ধূমকেতু’র মতোই আরও এক ব্লকবাস্টার উপহার পাবেন দর্শকরা—এমনটা মনে করছেন অনেকেই। এরই মাঝে পুজোর আগে বক্স অফিসে জবরদস্ত ব্যবসা করেছে ‘ধূমকেতু’। বর্তমানে পুরো বাংলা সিনেমাপ্রেমী মহল ‘দেশু’ (দেব-শুভশ্রী) জ্বরে মুগ্ধ। ফলে এবার জিতের সঙ্গে রানা সরকারের বৈঠকের ফল কী দাঁড়ায়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য