টলিউড

কাঞ্চনের অপমান সহ্য নয়, নেটিজেনের ‘জন্ম পরিচয়’ নিয়ে পুলিশের দ্বারস্থ শ্রীময়ী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kanchan Mullick and Sreemoyee : কাঞ্চনের অপমান সহ্য নয়, নেটিজেনের ‘জন্ম পরিচয়’ নিয়ে পুলিশের দ্বারস্থ শ্রীময়ী - West Bengal News 24

ট্রোল ও বিতর্ক যেন নিয়মিত সঙ্গী কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের জীবনে। প্রায়ই নেটমাধ্যমে তাঁদের লক্ষ্য করে আসে কটূক্তি, এমনকি কাঞ্চনের দুই পক্ষের সন্তানদেরও ছাড় দেওয়া হয় না। সাধারণত এইসব সমালোচনা এড়িয়ে চললেও, এ বার স্বামী তথা বিধায়ক অভিনেতার অপমান আর সহ্য করতে পারলেন না শ্রীময়ী।

ঘটনাটি ঘটে শ্রীময়ীর এক সাম্প্রতিক পোস্টে। সেখানে এক নেটিজেন কাঞ্চনের জন্ম পরিচয় নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করেন। এবার পালটা জবাব দেন অভিনেত্রী। শুধু তাই নয়, ওই নেটিজেনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশের লালবাজার সাইবার ক্রাইম শাখাকে ট্যাগ করে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

শ্রীময়ীর বক্তব্য— “চরম কিছু না হলে সাধারণত আমি কোনও বিষয়ে এতটা রিয়্যাক্ট করি না। অনেকেই আমাদের পোস্টে এসে মজার সব মন্তব্য করেনস আমরা সেগুলি দেখে হাসি কিংবা এড়িয়ে যাই। তবে এবার বাধ্য হলাম মুখ খুলতে। কারণ অশ্লীল শব্দ প্রয়োগ করে এই মহিলা নিজেকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন! পেশাকে নিজেকে রূপটান শিল্পী হিসেবে দাবি করেছেন। কিন্তু উনি কেমন শিল্পী আমার জানা নেই। অন্য কাউকে কীভাবে সুন্দর করে তুলবেন, নিজের মন মানসিকতাই তো নোংরা।”

অভিনেত্রী ওই নেটিজেনের ‘জন্ম পরিচয়’ নিয়েও প্রশ্ন তোলেন। শ্রীময়ীর এই পোস্টের পর অনুরাগীরাও তাঁর পাশে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, বিয়ের আগের সম্পর্ক থেকেই কাঞ্চন ও শ্রীময়ী একাধিকবার নেটিজেনদের কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েছেন। এমনকি তাঁদের বয়সের পার্থক্য নিয়েও নিয়মিত নেটপাড়ার সমালোচনা চলেছে। তবে এ বার সোশ্যাল মিডিয়াতেই পালটা জবাব দিলেন ‘রণং দেহি’ শ্রীময়ী চট্টরাজ।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য