বিনোদন

এবার বাংলাদেশের সিনেমায় সানি লিওন!

এবার বাংলাদেশের সিনেমায় সানি লিওন! - West Bengal News 24

বলিউড অভিনেত্রী সানি লিওনকে এবার দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। সম্প্রতি ‘বিক্ষোভ’ নামে সিনেমা নির্মান করছেন নির্মাতা শামীম আহমেদ রনি।

এই সিনেমার একটি আইটেম গানে নাচবেন সানি লিওন। এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ছবিতে এই প্রথম কাজ করা হবে সানি লিওনের।

আজ সোমবার (১৯ আগস্ট) বিকেলে ভারতের মুম্বাইতেই এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন।

মুম্বাই থেকে মুঠোফোনে গণমাধ্যমকে রনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরে কাজটি নিয়ে সানি লিওনের ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল। আজ সকালে আমরা মুম্বাইতে পৌঁছে সানি লিওনের সঙ্গে মিটিং করি। আমাদের আয়োজন, পরিকল্পনা তাঁর পছন্দ হয়েছে। কাজটি করতে রাজি হয়েছেন তিনি। বিকেলে তাঁর সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।’

মুম্বাই থেকে মুঠোফোনে গণমাধ্যমকে এই বলিউড তারকা বলেন, ‘প্রস্তাবটি পছন্দ হয়েছে। তাঁদের পরিকল্পনাও বেশ ভালো। কাজটি করছি। এবারই প্রথম বাংলাদেশি কোনো ছবিতে কাজ করব। আগেও বাংলাদেশের কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু নানা কারণে সেটা করা হয়নি।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য