
প্লেস্টোর থেকে ২৭টি Android অ্যাপ ডিলিট করে দিয়েছে Google। এই অ্যাপগুলি ইউজারদের নকল প্লেস্টোর অ্যাপ ডাউনলোড করতে বলতো। এই অ্যাপগুলিকে চিহ্নিত করেছে Quick Heal টেকনোলজি, তারপর সেই কথা জানায় গুগলকে।
Quick Heal সিকিউরিটি ল্যাব জানিয়েছে যে এই অ্যাপটিকে Adware-এর সাহায্যে ডিভাইসগুলিকে প্রভাবিত করার জন্য তৈরি করা হয়েছিল। আর এই অ্যাপগুলো সব সময় ইয়জারদের নকল প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করার জন্য বলতো।
এই অ্যাপ ইউজারদের গেম খেলার জন্য গুগল প্লে স্টোর ইন্সটল করতে বলতো। ইউজাররা ইন্সটল না করলে, বার বার পপ আপ আসতে থকতো ইন্সটল করার জন্য।
যদি কেউ নকল গুগল প্লে স্টোর ইন্সটল করে নিত তো, তাঁদের ফোনের স্ক্রিনে বার বার বিজ্ঞাপন আসতে থাকতো। এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে সব সময় চলতে থাকতো যতখন না ম্যানুয়ালি আনইন্সটল করা হতো।
এর আগেও অনেক বার এমন ফেক অ্যাপ নিয়ে তথ্য সামনে এসেছে। এক্সপার্টদের মতে এই রকম Adware অ্যাপের কাজ হচ্ছে বার বার বিজ্ঞাপন দেখিয়ে টাকা রোজগার করা। এই ফেক অ্যাপের জন্য আপনার মোবাইলের ডেটার ক্ষতি হতে পারে।

Quick Heal জানিয়েছে যে এই ২৭টি অ্যাপ একটি কোম্পানিই ডেভেলপ করেছে – AFAD ড্রিফ্ট রেসার। আর এই প্রত্যেকটি অ্যাপ কার রেসিং গেম ক্যাটেগরির। এতে রয়েছে SLS Car Drift, Amarok Car Drift, M3 Sports Car Drift, Cio Sport Car drift, Mustang Car Drift, Skyline GTR Car Drift, Cooper Car Drift, Mustang 74 Car Drift, F500 Car Drift মতো গেমিং অ্যাপ।



