বিনোদন

আন্টি ডাকায় চার বছরের শিশুকে গালাগালি করলেন বলিউড অভিনেত্রী

আন্টি ডাকায় চার বছরের শিশুকে গালাগালি করলেন বলিউড অভিনেত্রী - West Bengal News 24

বয়স বাড়লেও নিজেকে তরুণী ভাবতেই খুশি হন অভিনেত্রীরা। নিজেকে আকর্ষণীয় করে রাখতে করেন শত চেষ্টা। তাই বলে কি আর বয়স ঢেকে রাখা যায়? বিজ্ঞাপনের স্যুটিং এর সময় চার বছররের এক শিশু বলিউড অভেনেত্রী স্বরা ভাস্করকে আন্টি বলে ডাকায় তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছেন স্বরা। সম্প্রতি স্বরা ভাস্করের একটি ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, একটি কমেডি শোয়ে হাজির হয়েছেন স্বরা। সেখানে তিনি বেশ রসিয়ে বলতে শুরু করেন, কোনও একটি দক্ষিণী বিজ্ঞাপনের শুটিং করছিলেন তিনি। সেখানে ৪ বছরের এক শিশু তাকে আন্টি বলে ডাকে। যা শুনে ক্ষেপে যান স্বরা। বছর চারেকের ওই শিশুকে এরপর অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ভিরে দি ওয়েডিং-এর অভিনেত্রী। শুধু তাই নয়, ওই শিশুকে ‘শয়তানের বংশধর’ বলেও উল্লেখ করতে শোনা যায় স্বরাকে।

বলিউড অভিনেত্রীর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই সরব হন নেটিজেনরা। বছর চারেকের এক শিশুকে কীভাবে অশালীন ভাষা প্রয়োগ করে গালি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি স্বরা ভাস্করকে এখন থেকে ভারতে আন্টি বলে ডাকা হবে বলেও মন্তব্য করতে শুরু করেন অনেকে। ওই ঘটনার পরই স্বরা ভাস্করের বিরুদ্ধে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন ::

Back to top button