বিচিত্রতা

সাইকেলের ধাক্কায় বেঁকে গেল গাড়ি (ভিডিও সংযুক্ত)

সাইকেলের ধাক্কায় বেঁকে গেল গাড়ি (ভিডিও সংযুক্ত) - West Bengal News 24

সাইকেলের ধাক্কায় বেঁকে গেছে গাড়ি। সম্প্রতি এমনটিই দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে।

সেখানে দেখা যাচ্ছে একটি সাইকেলের ধাক্কায় বেঁকে গেছে গাড়ির সামনের অংশ।

এই দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের শেনজেন শহরে। আশ্চর্যজনক ভাবে সাইকেলের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি!

এই ছবিটি সামনে আসতে স্বাভাবিক ভাবেই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ ছবিটিকে এডিটিংয়ের কারসাজি বলেও উল্লেখ করেছেন। কিন্তু সেই দাবি নস্যাত্ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে ঘটনাটি সত্যি। এ সম্পর্কিত সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন ::

Back to top button