কলকাতা

স্বল্পবসনা তৃণমূল সাংসদের ভিডিও ভাইরাল, সমালোচনায় সূর্যকান্ত মিশ্র

স্বল্পবসনা তৃণমূল সাংসদের ভিডিও ভাইরাল, সমালোচনায় সূর্যকান্ত মিশ্র - West Bengal News 24

 

কলকাতা: নাম না করে বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরতের কড়া সমালোচনায় সিপএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সম্প্রতি স্বল্পবসনা নুসরতের একটি টিকটক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওটিতে ৪ লক্ষ ৭০ হাজারের ওপরে লাইক ও চারশোরও বেশি কমেন্ট করতে দেখা গিয়েছে।

সাংসদের এই ধরনের ভিডিও পোস্টের সমালোচনা করেছেন সূর্যকান্ত মিশ্র। সাংসদের এই ভিডিওটি বাংলার ভাবূমর্তি উজ্বল করে কিনা সেই প্রশ্ন তুলে একটি টুইট করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নুসরতের একটি টিকটক ভিডিও। নুসরতের পরনে রয়্যাল ব্লু রঙের ক্রপ টপ। তার ওপর ফ্লুরসেন্ট অরেঞ্জ ও সাদার মিশ্রণে লেখা কিছু শব্দ। অভিনেত্রীর কানে মানানসই একই রকমের ফ্লুরসেন্ট অরেঞ্জ রঙের বড় দুল। তার সঙ্গে ডেনিম জিন্সের হট প্যান্ট।

টিকটক ওই ভিডিও-য় নাচতে দেখা গিয়েছে বসিরহাটের তৃণমূল সাংসদকে। গানের তালে হাসিমুখে কোমর দোলাতে দেখা গিয়েছে স্বল্পবসনা নুসরতকে।

তৃণমূল সাংসদের এই কীর্তির নাম না করে সমালোচনা করে টুইট করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটে তিনি লেখেন, ‘শিল্পী কলাকুশলীরা নমস্য ব্যক্তি। যে কেউ এসব গুণাবলী আয়ত্ত করতে পারেন না। কিন্তু যারা এদের নিজেদের ক্ষুদ্র স্বার্থে রাজনৈতিক রঙ্গমঞ্চে নিয়ে এসে সাংসদ নির্বাচিত করিয়ে পাঠান তাঁদের লজ্জাবোধ নিয়ে সংশয়ের কারণ আছে। এসব কি বাংলার গর্ববোধ বাড়াতে সাহায্য করে?’

যদিও সিপিএম রাজ্য সম্পাদকের নাম না করে সাংসদের সমালোচনা করে করা টুইট নিয়ে নুসরতের তরফে বা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য