দঃ ২৪ পরগনা
এই দুর্দিনে গরিব মানুষের পাশে অক্ষয়নগর সুন্দরবন মৎসজীবি সমিতি

রবীন মজুমদার, দক্ষিন ২৪ পরগনা :: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী লকডাউন চলছে। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন সুন্দরবনের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী। এমন অসহায়দের পাশে দাঁড়িয়েছে অক্ষয়নগর সুন্দরবন মৎসজীবি সমিতি। অসচ্ছল পরিবারের কাছে পৌঁছে দিয়েছে খাদ্যসামগ্রী। ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে কাকদ্বীপের অক্ষয়নগর সুন্দরবন মৎসজীবি সমিতি।
সম্প্রতি গ্রামের ৮০ টি পরিবারকে উপহার সামগ্রী হিসেবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এর পুরো অর্থ সহায়তা করেছেন অক্ষয়নগর সুন্দরবন মৎসজীবি সমিতি। উপহার হিসেবে চাল ও আলু ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়েছে।

এছাড়াও অক্ষয়নগর সুন্দরবন মৎসজীবি সমিতির অর্থায়নে মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ৩০,০০০ টাকার চেক কাকদ্বীপ SDO আধিকারিক এর হাতে তুলে দিলেন সমিতির সদস্যরা।



