বিনোদন

করোনা তহবিলে ২৫কোটির পর আরও ২কোটি টাকা মুম্বই পুলিশকে দান অক্ষয়ের

করোনা তহবিলে ২৫কোটির পর আরও ২কোটি টাকা মুম্বই পুলিশকে দান অক্ষয়ের - West Bengal News 24

 

আবারও ২ কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার। এই অর্থ সাহায্য তিনি করলেন মুম্বই পুলিশকে।করোনা সংক্রমণে মুম্বই পুলিশের দুই কনস্টেবলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ অভিনেতার। নিজেই ট্যুইট করে জানিয়েছেন সে কথা। এর পাশাপাশি যেভাবে কাজ করছে পুলিশ,তা নিয়ে তিনি খুবই গর্বিত।

তিনি বলিউডের প্রথম অভিনেতা যিনি করোনার জন্য তৈরি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। তারপরও বৃহন মুম্বই কর্পোরেশনে তিনি ৩ কোটি টাকা অর্থ সাহায্য করেছিলেন পিপিই কেনার জন্য। বারবার নিজের সোশ্যাল মিডিয়ায় পুলিশ প্রশাসনকে কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সাধারণ মানুষকে সচেতন করেছেন তিনি।অক্ষয়ের এই অর্থ সাহায্যের জন্য মুম্বই পুলিশও তাকে ধন্যবাদ জানিয়েছে।

সুত্র:News18

আরও পড়ুন ::

Back to top button