
ঠিকা শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল কলকাততা মেডিক্যাল কলেজে। শ’চারেক ঠিকা শ্রমিক মেডিক্যাল কলেজের সুপারকে ঘেরাও করে রেখেছেন। বিক্ষুব্ধ ঠিকা শ্রমিকদের দাবি, ১০ লক্ষ টাকার বিমা প্রকল্পের আওতায় তাঁদেরকেও অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বেতন বৃদ্ধি, পর্যাপ্ত খাদ্য এবং সামাজিক নিরাপত্তার দাবি তুলেছেন তাঁরা। ঠিকা শ্রমিকদের বক্তব্য, রাজ্য সরকার ফ্রন্টলাইন ওযার্কার্ডদের জন্য বিমা চালু করেছে।
কোভিড পরিস্থিতিতে একই কাজ করা সত্ত্বেও কেন অন্য ফ্রন্টলাইন ওয়ার্কারদের সঙ্গে ফারাক করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন তাঁরা। পর্যাপ্ত খাবার পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন বিক্ষোভরত ঠিকা শ্রমিকরা। তাঁদের মধ্যে যেমন হাসপাতালের সাফাইকর্মী রয়েছেন তেমনই রয়েছেন গ্রুপ ডি স্টাফরাও। সামাজিক নিরাপত্তার অভাবে ভুগছেন বলে সুপারের ঘরের সামনে ক্ষোভে ফেটে শ্রমিকরা।
তাঁদের বক্তব্য, হাসপাতালে কাজ করেন বলে বাড়িতে ফিরতে গেলে তাঁদের সামাজিক রোধের মুখে পড়তে হচ্ছে। ওই ঠিকা শ্রমিকদের দাবি, তাঁদের নির্দিষ্ট একটি জায়গায় থাকার ব্যবস্থা করুক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নাহলে তাঁরা বাড়িতে ফিরতে পারছেন না। প্রতিদিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
মেডিক্যাল কলেজের সুপার তাঁদের জানান, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করে তাঁদের বাড়িতে পাঠানো হবে। যদিও অন্য দাবি না মানায় বিকেল চারটে পর্যন্ত খবর বিক্ষোভ চালিয়ে যাওয়ার ব্যপারে অনড় ঠিকা শ্রমিকরা।
সুত্র: THE WALL



