কলকাতা

যোগাযোগ করলেও বরাদ্দ হয়নি বিমান , চিঠি প্রকাশ করে অভিযোগ রাজ্যের !

যোগাযোগ করলেও বরাদ্দ হয়নি বিমান , চিঠি প্রকাশ করে অভিযোগ রাজ্যের ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, ১৫ এপ্রিল: প্রয়োজনীয় সতর্কতা মেনেই বিদেশে আটকে থাকা রাজ্যবাসীকে ফেরাতে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার। এক সপ্তাহ আগে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা জানানোও হয়েছিল। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কলকাতার জন্য কোনও আন্তর্জাতিক বিমান (flights) বরাদ্দ করা হয়নি। আজ টুইট করে এই দাবি করেছে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর (Home Department)।

দ্বিতীয় দফায় বন্দে ভারত মিশন (Vande Bharat Mission) শুরু হবে ১৬ মে থেকে, চলবে ২২ মে পর্যন্ত। মুম্বই, দিল্লি, কোচি, বেঙ্গালুরুর মতো বিভিন্ন শহরে বিদেশ থেকে বিশেষ বিমান আসার কথা। কিন্তু বন্দে ভারত মিশনের প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও সেই তালিকায় কলকাতা নেই।

ফলে বিদেশে আটকে থাকা এ রাজ্যের বাসিন্দারা সরাসরি কলকাতায় ফেরার সুযোগ পাচ্ছেন না। আমেরিকা, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইতালি, রাশিয়া, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফেরানো হবে।

আজ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর একটি টুইট করেছে। সেই টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে গত ৮ মে মুখ্যসচিবের পাঠানো একটি চিঠি প্রকাশ করা হয়েছে। সেই চিঠিতে রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে জানানো হয়, বিদেশ থেকে এ রাজ্যে কেউ ফিরলে তাঁদের কোয়ারান্টিনে রাখা সহ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার জন্য রাজ্য প্রশাসন প্রস্তুত। কলকাতা বিমানবন্দরেও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদেশ থেকে যাঁরা এ রাজ্য ফিরবেন, তাঁদের নাম সহ বিস্তারিত তথ্য রাজ্য সরকারকে আগে থেকে জানানোর জন্যও রাজ্যের মুখ্যসচিব ওই চিঠিতে অনুরোধ করেছিলেন।

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য