কলকাতা

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আরও ১২০ টি ট্রেন চালানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী !

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আরও ১২০ টি ট্রেন চালানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, ১৮ মে: ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে চালু হয়েছে ট্রেন (Train)। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আপ্রাণ চেষ্টা করছে রাজ্যও। তাঁদের ফেরাতে আরও ১২০টি ট্রেন চাওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সোমবার এই ঘোষণাই করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

একইসঙ্গে তাঁর অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু রাজনৈতিক দল রাজনীতি করছেন। “আপনারা ক্ষমতায় না থাকলেও রাজ্যের প্রতি আপনাদেরও দায়িত্ব আছে। সেটা সঠিকভাবে পালন করুন,” একইসঙ্গে কেন্দ্রের আর্থিক প্যাকেজকেও কটাক্ষ করেন তিনি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সাংবাদিক বৈঠককে কটাক্ষ করে মমতা ব্যানার্জি বলেন, ‘এতদিন রাজ্যের GDP (SGDP)-র ৩% ঋণ নিতে পারত রাজ্যগুলি। এবার সেই হার বাড়িয়ে ৫% করা হয়েছে।

আর অর্থমন্ত্রীর এই বক্তব্য নিয়েই এবার তীব্র তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। চারদিন ধরে আপনারা অনেক রাজভোগ, রসগোল্লা, বিরিয়ানি দেখলেন। চারদিনের চার রকম বক্তব্য। আমায় যদি জিজ্ঞেস করেন, না আছে রাজভোগ, না আছে রসগোল্লা। না আছে জিলিপি, আছে শুধু কাঁচকলা- এই আমার বক্তব্য।’

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। এমনকী, ঘরে ফিরতে সেই শ্রমিকদের ট্রেনের ভাড়া মেটাতে হচ্ছে রাজ্যকে। এরপরই রাজ্য জানায়, ট্রেনের ভাড়া মেটাবে রাজ্য। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, “১০০টি ট্রেন আনা হবে।

এছাড়াও ১৫টি ট্রেন এসেছে। আগামী দু-তিনদিনের মধ্যে আরও ১২০ টি ট্রেন চাইব। সমস্ত খরচ দেবে রাজ্য। মোট ২৩৫ টি ট্রেন আসবে। কেউ রাজ্যের সীমানায় এলে খবর দিন। তবে সন্ধে বেলা আসবেন না। কেন্দ্র কারফিউ জারি করেছে।” ঠিকভাবেই কেন্দ্রের নাম না করে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী।

সুত্র: লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য