
ওয়েবডেস্ক : প্রথমবার ইদের দিনে বাড়িতেই প্রার্থনা সারলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। লকডাউনের জেরে সারা দেশের মতো কলকাতাতেও বন্ধ মসজিদ। তাই লকডাউন বিধি মেনেই সপরিবারে বাড়িতে প্রার্থনা করলেন তিনি। বললেন, কোনওদিন এভাবে ইদ পালন করিনি।
নতুন পোশাক পরে মসজিদে ঈদের নমাজ পড়তে যাওয়া, এই অভ্যেস তাঁর ছোট থেকেই। এবার ব্যতিক্রম ঘটল। মন খারাপ রেখেই তিনি বললেন, পৃথিবী সঙ্কটের মুখে, এ-ছাড়া উপায় নেই। প্রত্যেককে ইদের শুভকামনা জানিয়ে টুইটারে একটি ভিডিও বার্তায় ফিরহাদ বলেন, ‘নিশ্চয়ই কষ্ট হচ্ছে। মসজিদে না গিয়ে বাড়িতে নমাজ পড়তে হচ্ছে।
কিন্তু করোনা বিরুদ্ধে যুদ্ধ করতে হলে, সবাইকে বাঁচাতে গেলে এই কাজটা তো করতে হবেই। তাই মানুষের ভালোর জন্য যে কাজটাই আপনি করবেন না কেন, আল্লাতালা সেটাই শ্রেষ্ঠ বলে মনে করবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন।
তাই মানুষ বাঁচানোর লড়াইয়ে আমরা ইদের দিন যদি বাড়িতে থেকে যদি প্রার্থনা করি, সবাই সুস্থ থাক, সবাই ভাল থাক, সবার মনকামনা পূরণ হোক, পৃথিবীর বুক থেকে এই করোনা ধ্বংস হয়ে যাক, এটা ইদের দিকে আমরা কামনা করে সবাইকে আবার ইদ মুবারক জানাচ্ছি।’
My greetings to all on the auspicious occasion of #EidAlFitr
Times are difficult and but we must remember to stay positive in these tough days and pray for better days.
May the almighty bless us all#eidmubarak2020 https://t.co/HvSaLy5Iau pic.twitter.com/Yo0XDE3u3I— FIRHAD HAKIM (@FirhadHakim) May 25, 2020
সুত্র: আজকাল.in



