কলকাতা

রাজারহাটের আটঘরায় বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হল শতাধিক ঝুপড়ি !

রাজারহাটের আটঘরায় বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হল শতাধিক ঝুপড়ি ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল শতাধিক ঝুপড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১২টা নাগাদ রাজারহাটের আটঘরার পূর্বপাড়া বস্তিতে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা চালান।

কিন্তু বেড়া, দরমা, প্লাস্টিক, প্লাইউড, কাঠের মতো দাহ্যপদার্থে তৈরি বস্তিতে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। তার উপর প্রায় প্রতিটি ঝুপড়িতেই গ্যাস সিলিন্ডার ছিল। রয়েছে বিদ্যুত্‍ সংযোগ। ফলে দ্রুত আগুন বিধ্বংসী রূপ নেয়। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে।

দমকলকর্মীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় যুবকরাও। ঝুপড়ি এবং লাগোয়া এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর আজিজুল হুসেন মন্ডল।

রাজারহাটের আটঘরায় বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হল শতাধিক ঝুপড়ি ! - West Bengal News 24

 

যায় ইকোপার্ক এবং বাগুইহাটি থানার পুলিশও। আগুন লাগার কারণ প্রকৃত তদন্ত ছাড়া নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানালেও দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, কোনও একটি ঝুপড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকেই আগুন ছড়ায়। করোনা-আক্রান্ত হওয়ায় ফোনেই খোঁজ নেন দমকলমন্ত্রী সুজিত বসু।

সুত্র: আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button