কলকাতা

কিশোরীর গলায় জোর করে মদ ঢেলে নাবালিকাকে হোটেলে গণধর্ষণ! গ্রেফতার ২

কিশোরীর গলায় জোর করে মদ ঢেলে নাবালিকাকে হোটেলে গণধর্ষণ! গ্রেফতার ২ - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, নাবালিকাকে গণধর্ষণ! খোদ কলকাতার বুকে! ঘটনাটি ঘটেছে কলকাতার নিউটাউনে । জানা গিয়েছে, নিউটাউনের CE ব্লকের একটি হোটেলে গতকাল এই ঘটনা ঘটেছে । অভিযুক্ত ২ যুবককে গ্রফতার করেছেন নিউটাউন থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ওই দুই যুবক শুলংগুড়ি ও নন্দননগর এলাকার বাসিন্দা । নির্যাতিতা নাবালিকা ওই কিশোরী নিজেই পুলিশে অভিযোগ জানায় বৃহস্পতিবার সকালে । সে জানায়, ওই দুই যুবক তাকে জোর করে হোটেলে নিয়ে গিয়েছিল ।

সেখানে জোর করে তাকে মদ্যপান করানো হয় । এরপর ওই দুই যুবক তাকে গণধর্ষণ করে বলে পুলিশকে জানায় সে । ভোরবেলা হুঁশ ফিরলে নিজেই বাড়ি ফেরে সে । পরিবারকে সব কথা খুলে জানানোর পরেই থানায় এসে অভিযোগ দায়ের করে ওই কিশোরী । এরপর দুই যুবককে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।

সুত্র: News18

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য