কলকাতা

দিল্লিতে মুকুল রায় ও সব্যসাচী দত্ত একসঙ্গে। কিসের ইঙ্গিত? বাড়ছে জল্পনা!

দিল্লিতে মুকুল রায় ও সব্যসাচী দত্ত একসঙ্গে। কিসের ইঙ্গিত? বাড়ছে জল্পনা! - West Bengal News 24

 

কলকাতা: জল্পনা উস্কে দিয়ে দিল্লিতে মুকুল রায়। দিল্লিতে উপস্থিত রয়েছেন সব্যসাচী দত্তও। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সেই মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপি নেতা। তবে কে বা কারা সেই মন্ত্রিসভায় জায়গা পাবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

মুকুল রায়ের সঙ্গে দিল্লিতে সব্যসাচী দত্ত কিনা, তা নিয়েও শুরু হয় জল্পনা। আজ সকালে বিজেপি নেতা সব্যসাচী দত্তকে ফোন করা হলে, তিনি স্বীকার করে নিয়েছেন যে, দিল্লিতেই আছেন।

তবে মন্ত্রিসভায় যোগ নিয়ে জল্পনা উড়িয়ে সংবাদমাধ্যমকে মুকুল রায় জানিয়েছেন , দেশ করোনার সঙ্গে লড়াইয়ে ব্যস্ত। এখন কী করে মন্ত্রিসভার সম্প্রসারণ হয়! নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনার জন্যই তার দিল্লি সফর

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য