ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম রাজ কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তনীদের উদ্যোগে দুঃস্থ শবর পরিবারকে সাহায্যদান

ঝাড়গ্রাম রাজ কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তনীদের উদ্যোগে দুঃস্থ শবর পরিবারকে সাহায্যদান - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের সাপধরা পঞ্চায়েতের গিরা গ্রামে ৫৭ টি দুঃস্থ শবর পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

স্থানীয় গিরা নবজাগরণ ক্লাবের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন ঝাড়গ্রাম রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ দেবনারায়ণ রায়, আলুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামলকুমার ভুই, সম্পাদক স্বরূপকুমার ঘোষ, যুগ্ম সম্পাদক প্রদীপকুমার মাইতি, কোষাধ্যক্ষ দীপকরঞ্জন মাহাতো ও অ্যাসোসিয়েশনের সদস্য প্রতাপ পাল, সোমেন মণ্ডল, পাপুল বেজ প্রমুখ। এই কর্মসূচিতে সহযোগিতা করেন গিরা নবজাগরণ ক্লাবের সদস্য জগদীশ মাহাতো ও নব কুমার মাহাত।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য