বিনোদন

সুশান্তের মৃত্যু: অবশেষে মুখ খুললেন বান্ধবী রিয়া

সুশান্তের মৃত্যু: অবশেষে মুখ খুললেন বান্ধবী রিয়া - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস পর তার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন অভিনেত্রী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নিজের বন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া স্ট্যাটাসের বেশিরভাগটা জুড়েই স্মৃতিমন্থন করেছেন তিনি।

রিয়া লেখেন, এখনও আমার আবেগের সঙ্গে লড়ছি… আমার হৃদয়ে এক অপূরণীয় অসাড়তা। তুমিই আমাকে প্রেম, ভালোবাসার শক্তিতে বিশ্বাস করিয়েছ। তুমি আমাকে শিখিয়েছিলে কীভাবে একটি সাধারণ গাণিতিক সমীকরণ জীবনের অর্থ ব্যাখ্যা করতে পারে এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি প্রতিদিন তোমার কাছ থেকে শিখি।

আরও পড়ুন : গায়ে কাদা মাখলেই কৃষকদের সম্মান জানানো যায় না, তীব্র কটাক্ষের শিকার সলমন !

তিনি আরও লেখেন, আমি জানি তুমি এখন অনেক বেশি শান্তিতে রয়েছ। চাঁদ, তারা, গ্যালাক্সিও হয়তো দু’ হাত খুলে স্বাগত জানিয়েছে সর্বশ্রেষ্ঠ পদার্থবিদকে। সহানুভূতি এবং আনন্দে পূর্ণ সে জগত তোমাকে উজ্জ্বল নক্ষত্র করে তুলতে পারে। এখন তুমি একজন শ্যুটিং স্টার। আমি আমার শ্যুটিং স্টারের জন্য অপেক্ষা করব এবং তোমাকে আমার কাছে ফিরিয়ে আনার ইচ্ছাকে জড়িয়ে রইব।

রিয়া লেখেন, একজন সুন্দর মানুষ যেমন হতে পারেন সমস্তটাই ছিলে তুমি, বিশ্বের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা ছিলে! আমার কথাগুলো আমাদের ভালবাসা প্রকাশে অক্ষম এবং আমার মনে হয় তুমি ঠিকই বলতে, এটা আমাদের দু’জনকে অতিক্রম করে থাকা একটা বিষয়, তুমি সমস্ত বিষয়কে মন খুলে

আরও পড়ুন : সুশান্তকে নিয়ে রিয়ার পর মুখ খুললেন অঙ্কিতা

ভালোবাসতে এবং এখন আমাকে সত্যিই দেখিয়ে দিয়ে গেলে যে আমাদের ভালবাসা সত্যিই আসলে কী। শান্তিতে থাকো সুশি। ৩০ দিন হলো তোমাকে হারানোর, কিন্তু তোমাকে ভালবাসা চিরকালের। চিরন্তন এই সংযুক্তি। অনন্ত এবং তারও ঊর্ধ্বে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য