বলিউড

স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে সালমান

স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে সালমান - West Bengal News 24

করোনা সংক্রমণের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে ফিরেছেন বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান।

শুক্রবার সিনেমা ‘রাধে’র শুটিং শুরু করেছেন। সালমানের বরাতে ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রাধের শুটিংয়ে সুরক্ষা বিধি মেনে মুম্বাইসংলগ্ন কারজাত এলাকার এনডি স্টুডিওতে হচ্ছে শুটিং। সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: অভিনেত্রী রিয়ার ১০ বছর জেল হতে পারে

করোনা পরীক্ষা করেই শুটিংয়ে যোগ দিলেন কলাকুশলী এবং অভিনেতা-অভিনেত্রীরা।

প্রায় ১৫-২০ দিন শুটিং চলবে রাধের। এই সময়ে শুটিং লোকেশনে উপস্থিত থাকবে অ্যাম্বুলেন্স। সেটে চিকিৎসকও উপস্থিত থাকবেন। থাকবে অন্যান্য মাস্ক, কিট, হ্যান্ড স্যানিটাইজারের মতো সুরক্ষা সরঞ্জাম।

সালমান খান, দিশা পাটানি ছাড়াও প্রভু দেবা পরিচালিত ছবিতে রয়েছেন রণদীপ হুডা। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।

আরও পড়ুন ::

Back to top button