টলিউড

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম পর্বের ডায়ালিসিস শেষ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম পর্বের ডায়ালিসিস শেষ - West Bengal News 24
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

গত মঙ্গলবার থেকেই বেলভিউ ক্লিনিকের চিকিত্‍সকরা জানাচ্ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দুটি কিডনিই কাজ করছে না। বুধবার রাতে প্রথম দফার ডায়ালিসিস হয়েছে তাঁর। হাসপাতাল জানিয়েছে, প্রথম পর্বের ডায়ালিসিস ঠিক ভাবেই সম্পন্ন হয়েছে।

তবে অতি সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন ফেলুদা। এদিন রাতের বুলেটিনে বেলভিউ জানিয়েছে, ৪০-৪৫ শতাংশ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্রবাবুকে। তাতে তাঁর শ্বাসপ্রশ্বাসে কোনও অস্বাভাবিকতা নেই। তাঁর রক্তচাপও ওঠানামা করেনি। অন্যান্য প্যারামিটারও স্থিতিশীল রয়েছে।

দুপুর পর্যন্ত জানা গিয়েছিল প্রায় অচৈতন্য অবস্থায় রয়েছেন সৌমিত্রবাবু। সেই তুলনায় অতি সামান্য উন্নতি হয়েছে তাঁর। গ্লাসকো কোমা স্কেলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতার মাত্রা ৯-১০। গতকাল, মঙ্গলবার বেলভিউ জানিয়েছিল সৌমিত্রবাবুর ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন: সৃজিত কে চ্যালেঞ্জ মিথিলার প্রাক্তন স্বামীর

ফুসফুসের সংক্রমণ রোখার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিলেন চিকিত্‍সকরা। তা ছাড়া কোভিড সেরে যাওয়ার পর এখন নতুন করে নিউমোনিয়া ধরা পড়েছে ৮৫ বছর বয়সী অভিনেতার। সেটা নিয়েও উদ্বেগে চিকিত্‍সকরা।

বেলভিউর তরফে চিকিত্‍সক অরিন্দম কর বলেছেন, সৌমিত্রবাবুকে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল তার মাত্রা বাড়ানো হয়েছে। তাঁর কথায় কঠিন লড়াই করছেন সৌমিত্রবাবু। চিকিত্‍সকরাও তাঁদের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

করোনামুক্ত হওয়ার পর বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন সৌমিত্রবাবু। তাঁকে হাঁটানোর চেষ্টাও করা হয়েছিল। কিন্তু স্নায়ুর সমস্যা থেকে পরিস্থিতি ক্রমশ জটিল দিকে চলে যায়।

 

সুত্র: THE WALL

আরও পড়ুন ::

Back to top button