রূপচর্চা

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায়

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
প্রতিকি ছবি

শখ করে একটু বড় গলা দিয়ে পোশাক পরলেন, কিন্তু বাইরে বের হতে লজ্জা লাগছে। কারণ ঘাড়ের কালো দাগ। অনেক পুরুষ ও নারীদেরই একই সমস্যার মধ্যে এটা একটা। ঘাড়ে অতিরিক্ত কালো দাগ থাকায় অনেক সময় অনেক জায়গায় গিয়ে অস্বস্তিতে ভুগতে হয়।

গলা ও ঘাড় আমাদের দেহের একটি খোলা অংশ। বেশির ভাগ সময়েই আমাদের গলা ও ঘাড় খোলা থাকে। বেশীরভাগ ক্ষেত্রে খোলা থাকার কারণে অনেক সময় রোদে পুড়ে কিংবা অযত্ন অবহেলার কারণে ঘাড় ও গলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আসুন জেনে নেই গলা ও ঘাড়ের দাগ দূর করতে ঘরোয়া কিছু টোটকা।

লেবু

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
লেবু

লেবু রোদে পোড়া দাগ দূর করে ও ত্বক উজ্জ্বল করে। তাই আপনি এক টুকরো লেবু নিয়ে সরাসরি আপনার গলা ও ঘাড়ে ম্যাসেজ করুন এবং চাইলে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

নারিকেল তেল

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
নারিকেল তেল

নারিকেল আমাদের ত্বককে শুধুমাত্র পুষ্টির যোগান দেয় না এটি আমাদের ত্বকের পোড়া ভাবও দূর করে। পরিমাণ মত নারিকেল তেল হাতে নিয়ে ঘাড় ও গলায় ম্যাসেজ করুন।

বেকিং সোডা

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
বেকিং সোডা

পরিমাণ মত পানি নিয়ে তাতে বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন তারপর গলা ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

শসা

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
শসা

শসা আমাদের ত্বককে প্রাকৃতিক ভাবে পরিষ্কার করতে সাহায্য করে থাকে। তাই আপনার ঘাড় ও গলায় শসার রস ব্যবহার করুন নিয়মিত।

গোলাপজল

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
গোলাপজল

ঘাড় ও গলার কালো ছাপ গোলাপজল দিয়ে দূর করুন। গোলাপ জ্বল দিয়ে আপনার ঘাড় ও গলা পরিষ্কার করুন। চাইলে গোলাপজলের সাথে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন, পেস্টটি ঘাড়ে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

মধু

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
মধু

ঘাড় ও গলার ত্বক উজ্জ্বল করতে ও ময়লা দূর করতে ব্যবহার করুন মধু। পরিমাণ মত মধু নিয়ে ত্বকে ম্যাসেজ করুন তারপর ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
অ্যালোভেরা

অ্যালোভেরা জেল নিয়ে গলায় ও ঘাড়ে ম্যাসেজ করুন, প্রতিদিনের ব্যবহারে দেখবেন ঘাড় ও গলার ত্বক উজ্জ্বল হবে।

অলিভ ওয়েল

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
অলিভ ওয়েল

অলিভ ওয়েল আমাদের ত্বকের জন্য অনেক উপকারি তা আমরা সবাই জানি। তাই আপনার গলা ও ঘাড়ের ত্বক সুন্দর ও নরম রাখতে অলিভ ওয়েল ম্যাসেজ করুন।

আলুর রস

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
আলুর রস

রোদের পোড়া দাগ দূর করতে ও গলা ও ঘাড়ের ত্বক উজ্জ্বল করতে আলুর রস ব্যবহার করতে পারেন।

কমলা

ঘাড়ের কালো দাগ দূর করার সহজ উপায় - West Bengal News 24
কমলা

কমলার রস আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তাই কমলার রস ব্যবহার করতে পারেন আপনার গলা ও ঘাড়ে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য