বলিউড

শুটিং সেট থেকেই বেবি বাম্পের ছবি প্রকাশ কারিনার

শুটিং সেট থেকেই বেবি বাম্পের ছবি প্রকাশ কারিনার - West Bengal News 24

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। অন্তঃসত্ত্বা অবস্থাতেই বর্তমানে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন কারিনা।

গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) ইনস্টাগ্রামে নিজের ‘বেবি বাম্প’ শো অফ করলেন তিনি। সেট থেকে নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি তুলে প্রকাশের পরই ভাইরাল হয়ে গেছে অনলাইন দুনিয়ায়।

পিঙ্ক রঙের স্পোর্টস টপ আর ট্রাউজারে, নো মেক আপ লুকে বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। একটি নামী ব্র্যান্ডের জন্য শুটিংয়ের ফাঁকে অনুরাগীদের জন্য এই ছবি উপহার দেন কারিনা।

আরও পড়ুন: যে কারণে বিয়ে বাতিল করলেন তামান্না

গর্ভাবস্থার শুরু থেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কারিনা। আমির খানের ‘লাল সিং চাড্ডা’-র শুটিং করেছেন তিনি। শোনা গেছে, সিনেমাটিতে ভিএফএক্স করে তার বেবি বাম্প সরিয়ে দেওয়া হবে।

এছাড়া কিছুদিন আগে স্বামী সাইফ আলী খান এবং পুত্র তৈমুরকে নিয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন এই মুভি তারকা। সেখানে ‘ভূত পুলিশ’ সিনেমার শুটিং করেছিলেন সাইফ।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য